| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মেলার জন্য খেলার মাঠ বরাদ্দ হবে না : প্রতিমন্ত্রী

  • আপডেট টাইম: 06-05-2026 ইং
  • 14708 বার পঠিত
মেলার জন্য খেলার মাঠ বরাদ্দ হবে না : প্রতিমন্ত্রী

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক জানিয়েছেন মেলার জন্য কোনো খেলার মাঠকে বরাদ্দ না দিতে জেলা প্রশাসকদের নির্দেশনা দেওয়া হয়েছে। বুধবার (৬ মে) ডিসি সম্মেলনে জেলা প্রশাসকদের সঙ্গে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সেশন শেষে ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে  এ কথা জানান ক্রীড়া প্রতিমন্ত্রী।

ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক জানিয়েছেন, সারা দেশের জেলা পর্যায়ের স্টেডিয়াম ও সুইমিং কমপ্লেক্সগুলো সংস্কার করে সরকার সচল করার উদ্যোগ নিয়েছে। সংস্কারের পর স্টেডিয়াম বা মাঠে মেলা বসতে দেওয়া হবে না। সারা দেশে জেলা পর্যায়ে যত স্টেডিয়াম ও সুইমিং কমপ্লেক্স রয়েছে, সেগুলো সংস্কারের মাধ্যমে সচল করা হবে। এসব স্থাপনা সচল হলে দেশের বিভিন্ন প্রান্ত থেকে নতুন খেলোয়াড় তৈরি করা সম্ভব হবে।

আরও পড়ুন-

 বায়ার্নের তীক্ষ্ণ নজরে কভারাতসখেলিয়া

খেলাধুলার উন্নয়ন এবং যুব উন্নয়নে সরকার যুবকদের কর্মসংস্থান নিশ্চিতে ফ্রিল্যান্সিং, মোবাইল সার্ভিসিংসহ বিভিন্ন খাতে প্রশিক্ষণ ও কর্মসংস্থানের নানা পদক্ষেপ গ্রহণ করেছে। চলমান প্রকল্পগুলোর সঠিক বাস্তবায়ন ও অগ্রগতি নিশ্চিত করতে জেলা প্রশাসকদের নির্দেশনা দেওয়া হয়েছে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, তৃণমূল পর্যায়ে যুবকদের কর্মসংস্থান সৃষ্টিতে কাজ করছে সরকার। ‘নতুন কুঁড়ি’ স্পোর্টস কার্যক্রম ইতোমধ্যে প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্বোধনের মাধ্যমে দেশের ৬৪ জেলায় একযোগে চালু হয়েছে। 


এফ এ/আয়না 

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪