| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ভিভিআইপি প্রটোকল থামিয়ে অ্যাম্বুলেন্সকে পথ করে দিলেন প্রধানমন্ত্রী

  • আপডেট টাইম: 06-05-2026 ইং
  • 147312 বার পঠিত
ভিভিআইপি প্রটোকল থামিয়ে অ্যাম্বুলেন্সকে পথ করে দিলেন প্রধানমন্ত্রী

যানবাহনের ভিড়ে রাজধানীর চিরচেনা সড়কে দেখা গেল ভিন্ন চিত্র। প্রধানমন্ত্রী তারেক রহমান তার গাড়ি বহরের পেছনে সাইরেন বাজানো অ্যাম্বুলেন্সকে ভিভিআইপি প্রটোকলের ব্যত্যয় ঘটিয়ে নিরাপত্তা কর্মকর্তাদের নির্দেশ দেন অ্যাম্বুলেন্সকে পথ করে দিতে। 

বুধবার (৬ মে) সকালে এলিভেটেড এক্সপ্রেসওয়ের কারওয়ানবাজারে প্রধানমন্ত্রী বাংলাদেশ সচিবালয়ে নিজ কার্যালয়ে যাওয়ার পথে এ ঘটনা ঘটে। সকাল ৯টায় বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের গাড়িবহর বনানী এক্সপ্রেসওয়ে হয়ে কারওয়ানবাজার এফডিসি মোড়ের যাওয়ার পথে প্রধানমন্ত্রীর দৃষ্টি পড়ে অ্যাম্বুলেন্সটির দিকে। 

আরও পড়ুন-

শপথ নিয়েছেন নুসরাত তাবাসসুম

প্রধানমন্ত্রীর গাড়ি বহরের পেছনে সাইরেন বাজিয়ে অ্যাম্বুলেন্সটি রাস্তা অতিক্রমের চেষ্টা করায় প্রধানমন্ত্রী পরিস্থিতি বুঝে অতি জরুরি সেবার এই গাড়িকে সাইড দিতে বহরে থাকা নিরাপত্তা কর্মকর্তাদের নির্দেশ দিলে কর্মকর্তারা অ্যাম্বুলেন্সকে পথ করে দেন।

বাংলাদেশের জনগণ ভিভিআইপি বহরের কারণে সড়কে অন্য যানবাহনকে অপেক্ষা করতে দেখে আসছে দীর্ঘ সময় ধরে। প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর তারেক রহমান সেই প্রটোকল ও রীতি ভেঙে সবার ওপরে জনগণ  এই মর্মে তিনি দেশ পরিচালনায় অসুস্থ মানুষের জরুরি প্রয়োজনকে গুরুত্ব দিয়ে মানবিক দৃষ্টান্ত দেখিয়েছেন।  সড়কে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন পুরো বিষয়টি ছিল স্বতঃস্ফূর্ত ও মানবিক। এটিকে সাধারণ মানুষের প্রতি একজন সরকারপ্রধানের দায়িত্ববোধ এবং সহমর্মিতার একটি শক্ত বার্তা হিসেবে দেখছেন সবাই।


এফ এ/আয়না 

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪