রোহিঙ্গা সংকট সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহায়তা চওয়া হয়েছে বলে জানিয়েছেন পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, রোহিঙ্গা ইস্যু বাংলাদেশের জন্য একটি বড় চ্যালেঞ্জ, যা মোকাবেলায় বিদেশি অংশীদারদের সহযোগিতা প্রয়োজন।
বুধবার (৬ মে) সকালে রাজধানীর বনানীতে একটি সেমিনার শেষে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান। সেমিনারটির আয়োজন করে ইনস্টিটিউট অব স্ট্র্যাটেজি অ্যান্ড ট্যাকটিস রিসার্চ।
মন্ত্রী বলেন, রোহিঙ্গা সংকট দীর্ঘমেয়াদি রূপ নিয়েছে এবং এর টেকসই সমাধানের জন্য আন্তর্জাতিক পর্যায়ে সংলাপ জোরদার করা হচ্ছে। এ লক্ষ্যে সরকারের পক্ষ থেকে বিদেশি সহযোগিতা চাওয়া হয়েছে।
এ সময় তিনি দেশের বিনিয়োগ পরিস্থিতি নিয়েও কথা বলেন। মন্ত্রী উল্লেখ করেন, বিনিয়োগের ক্ষেত্রে সরকারের বিভিন্ন সংস্থার ধীরগতি একটি বড় প্রতিবন্ধকতা। তবে সরকার দেশকে আরও বিনিয়োগবান্ধব করতে কাজ করছে।
এনার্জি খাতের সমস্যার সমাধানে দ্রুত পদক্ষেপ নেওয়া হচ্ছে বলেও জানান তিনি। পাশাপাশি উন্নয়ন ও কর্মসংস্থান বৃদ্ধিতে সরকার আশাবাদী বলে মন্তব্য করেন মন্ত্রী।
হাফিজ/ আয়না নিউজ