| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট

  • আপডেট টাইম: 06-05-2026 ইং
  • 145742 বার পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়া অংশে নারায়ণগঞ্জের সোনারগাঁ লাঙ্গলবন্দ ব্রিজের সমস্যার কারণে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।বুধবার (৬ মে) ভোর থেকেই মহাসড়কটিতে প্রায় ১৩ কিলোমিটার এলাকায় ঢাকামুখী সড়কে যানজটে ভোগান্তিতে পড়েছেন অফিসগামী মানুষ ও দূরপাল্লার যাত্রীরা।

মহাসড়কের এমন অবস্থার দ্রুত সমাধানে মালামাল পরিবহন চালকরা জানান, ভোর থেকে যানজট, পণ্য সময়মতো পৌঁছাতে না পারলে এতে আর্থিক ক্ষতির পাশাপাশি মানসিক চাপও বাড়ছে। অফিসগামী যাত্রীরা জানান এমন যানজটে পড়ে সময়মতো অফিসে পৌঁছানো সম্ভব হয় না। এদিকে বাস চালকরা বলেন যাত্রী নিয়ে দীর্ঘ সময় যানজটে বসে থাকায় যাত্রীরা বিরক্ত হচ্ছেন।

আরও পড়ুন-

সৌদি আরবে মাদারগঞ্জের রুবেল নিখোঁজ

ভবেরচর হাইওয়ে ফাঁড়ির ওসি শওকত আলী বলেন, লাঙ্গলবন্দ সেতুর সমস্যার কারণে যানজটের সূত্রপাত হয়ে তা গজারিয়া পর্যন্ত বিস্তৃত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ভবেরচর হাইওয়ে পুলিশ মহাসড়কে কাজ করছে এবং উল্টো পথে যান চলাচল বন্ধে নজরদারি জোরদার করা হয়েছে।

এফ এ/আয়না 

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪