জামালপুরের মাদারগঞ্জ উপজেলার রুবেল মন্ডল (২১) জীবিকার তাগিদে সৌদি আরবে গিয়ে প্রায় তিন সপ্তাহ ধরে নিখোঁজ রয়েছেন। নিখোঁজ রুবেল মন্ডল মাদারগঞ্জ উপজেলার জোড়খালী ইউনিয়নের দিঘলকান্দি গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে। নিখোঁজ রুবেলের সন্ধান না পাওয়ায় চরম উৎকণ্ঠায় দিন কাটাচ্ছে তার পরিবার।
আরও পড়ুন-
রুবেল সৌদি আরবে মক্কা নগরীর একটি প্রাইভেট ক্লিনিকে কাজ করতেন এবং নিয়মিত পরিবারের সঙ্গে যোগাযোগ করে বেতনও পাঠাতেন। গত ১৬ এপ্রিল বিকেল থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। এবং সর্বশেষ ওই দিন বিকেল ৪টায় তার মা মনোয়ারা বেগমের সঙ্গে ভিডিও কলে কথা বলার পর থেকে তার ব্যবহৃত ইমো, ফেসবুক ও মেসেঞ্জারসহ সব বন্ধ পাওয়া যাচ্ছে।
এ বিষয়ে মাদারগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন চৌধুরী জানিয়েছেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে মাদারগঞ্জের একজন রেমিট্যান্স যোদ্ধা সৌদি আরবে নিখোঁজ বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।
এফ এ/আয়না