বলিউড অভিনেত্রী জাহ্নবী কাপুর ও শিখর পাহাড়িয়ার বিয়ের গুঞ্জন নাকচ করে দিয়ে একে ‘ভিত্তিহীন’ বলে দাবি করেছেন জাহ্নবী কাপুরের বাবা ও জ্যেষ্ঠ চলচ্চিত্র নির্মাতা বনি কাপুর। দীর্ঘদিনের এই গুঞ্জন নিয়ে সম্প্রতি নতুন করে চর্চা শুরু হলে মুখ খুলেছেন বনি কাপুর।
বলিউডে অভিষেকের আগ থেকেই শিখরের সঙ্গে জাহ্নবীর প্রেমের সম্পর্ক। ২০১৬ সালে তাদের বিচ্ছেদ হলেও বিগত কয়েক বছরে কাপুর পরিবারের পারিবারিক অনুষ্ঠান থেকে শুরু করে বিভিন্ন মন্দিরে দর্শনেও শিখরকে ও জাহ্নবীকে দেখা যেতে শুরু করে। জনপ্রিয় টক শো ‘কফি উইথ করণ’-এ নিজের সম্পর্কের বিষয়টি নিশ্চিত করে জাহ্নবী সরাসরি নাম উল্লেখ না করলেও ভালোবাসা নিয়ে নিজের অনুভূতি প্রকাশ করেন।
এফ এ/আয়না