প্রিন্ট এর তারিখঃ | বঙ্গাব্দ || প্রকাশের তারিখঃ 05-05-2026 ইং
সংবাদ শিরোনামঃ জাহ্নবীর বিয়ের গুঞ্জন নাকচ
বিশেষ প্রতিনিধি, nipon।।
বলিউড
অভিনেত্রী জাহ্নবী কাপুর ও শিখর পাহাড়িয়ার
বিয়ের গুঞ্জন নাকচ করে দিয়ে
একে ‘ভিত্তিহীন’ বলে দাবি করেছেন
জাহ্নবী কাপুরের বাবা ও জ্যেষ্ঠ
চলচ্চিত্র নির্মাতা বনি কাপুর। দীর্ঘদিনের
এই গুঞ্জন নিয়ে সম্প্রতি নতুন
করে চর্চা শুরু হলে মুখ
খুলেছেন বনি কাপুর।
চলতি
বছরের সেপ্টেম্বর থেকে অক্টোবরের মধ্যে
প্রসিদ্ধ ব্যবসায়ী শিখর পাহাড়িয়ার সঙ্গে
বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন জাহ্নবী
ভারতীয় সংবাদমাধ্যমের এমন প্রতিবেদনে
ভারতের জামনগরে একটি ঐতিহ্যবাহী অনুষ্ঠানের
মাধ্যমে তাদের বিয়ে সম্পন্ন হবে
বলে গুঞ্জন ছড়ালে এই জল্পনা উড়িয়ে
দিয়ে বনি কাপুর বলেন,
‘এই খবরের কোনো সত্যতা নেই।’
আরও পড়ুন-
অস্বস্তিতে সারা আলি খান
বলিউডে
অভিষেকের আগ থেকেই শিখরের
সঙ্গে জাহ্নবীর প্রেমের সম্পর্ক। ২০১৬ সালে তাদের
বিচ্ছেদ হলেও বিগত কয়েক
বছরে কাপুর পরিবারের পারিবারিক অনুষ্ঠান থেকে শুরু করে
বিভিন্ন মন্দিরে দর্শনেও শিখরকে ও জাহ্নবীকে দেখা
যেতে শুরু করে। জনপ্রিয়
টক শো ‘কফি উইথ
করণ’-এ নিজের সম্পর্কের
বিষয়টি নিশ্চিত করে জাহ্নবী সরাসরি
নাম উল্লেখ না করলেও ভালোবাসা
নিয়ে নিজের অনুভূতি প্রকাশ করেন।
পেশাগত
কাজ নিয়ে বর্তমানে জাহ্নবী
কাপুর তার ব্যস্ত সময়
পার করছেন। নতুন তেলেগু সিনেমা
‘পেড্ডি’ আগামী ৪ জুন প্রেক্ষাগৃহে
মুক্তি পেতে যাচ্ছে যেখানে
তাকে দক্ষিণ ভারতীয় সুপারস্টার রাম চরণের বিপরীতে
দেখা যাবে।
এফ এ/আয়না
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন