| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দিনমজুরের মৃত্যু

  • আপডেট টাইম: 03-05-2026 ইং
  • 153887 বার পঠিত
বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দিনমজুরের মৃত্যু

দোকানে টিনের ছাউনি মেরামতের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে এনামুল হক (৫০) নামে এক দিনমজুরের মৃত্যু হয়েছে। এ সময় তাকে বাঁচাতে গিয়ে মনোয়ারা বেগম (৬০) নামে এক নারী আহত হয়েছেন। মেহেরপুরের গাংনী উপজেলার সাহারবাটি গ্রামে রোববার (৩ মে) সকাল সাড়ে ৯টায় এ দুর্ঘটনা ঘটে। 

সাহারবাটি ক্লাবপাড়া বাজার এলাকার মিঠুর দোকানের সামনে এ দুর্ঘটনায় নিহত এনামুল হক ওই গ্রামের মৃত নজের আলীর ছেলে। এবং আহত মনোয়ারা বেগম একই গ্রামের ফনি মিয়ার স্ত্রী।

আরও পড়ুন- 

বোমা সদৃশ বস্তু ও চিরকুট উদ্ধার এলাকায় আতঙ্ক

স্থানীয়রা জানিয়েছেন, এনামুল হক দোকানের টিনের ছাউনি মেরামতের কাজ করার সময় অসাবধানতাবশত টিনের ওপর দিয়ে যাওয়া বিদ্যুতের তারের সংস্পর্শে এলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন এবং মাটিতে পড়ে যান। তাকে উদ্ধার করতে গিয়ে মনোয়ারা বেগমও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত হন। স্থানীয়রা আহত দুজনকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. বুধা দীপ্ত দাশ এনামুল হককে মৃত ঘোষণা করেন। আহত মনোয়ারা বেগমকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) আল মামুন বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং বিষয়টি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এফ এ/আয়না 

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪