| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

পিরোজপুরে প্রায় ১৫ লাখ টাকার গাঁজা উদ্ধার

  • আপডেট টাইম: 02-05-2026 ইং
  • 151723 বার পঠিত
পিরোজপুরে প্রায় ১৫ লাখ টাকার গাঁজা উদ্ধার

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় আরামবাগ এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে একটি তালাবদ্ধ ঘর থেকে স্কচটেপ দিয়ে প্যাকেট করা অবস্থায় মোট ৩০ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক বাজার মুল্য ১৫ লাখ টাকা। ঘটনায় কাউকে আটক করা যায়নি। 

 আরও পড়ুন-

নেত্রকোণায় বাস-অটোরিকশা সংঘর্ষ নিহত ২

গোপন সংবাদের ভিত্তিতে মঠবাড়িয়া থানা পুলিশ আরামবাগ এলাকার একটি বাড়িতে অভিযান চালালে ওই বাড়ির ভাড়াটিয়া সাজেদুল রহমান মজিদের তালাবদ্ধ কক্ষের ভেতর থেকে কসটেপ দিয়ে মোড়ানো অবস্থায় বেশ কিছু প্যাকেটে করে রাখা গাঁজা উদ্ধার করে। মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রবিউল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে প্রায় ৩০ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে, যার বর্তমান বাজার মূল্য প্রায় ১৫ লক্ষ টাকা। এসময় কাউকে আটক করা সম্ভব হয়নি।

 এফ /আয়না

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪