| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

‘আন্দোলনে সামনের সারিতে বঞ্চিত শ্রমিক

  • আপডেট টাইম: 01-05-2026 ইং
  • 153143 বার পঠিত
‘আন্দোলনে সামনের সারিতে বঞ্চিত শ্রমিক

নওগাঁয় আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষ্যে বর্ণাঢ্য র‍্যালি ও শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১ মে) সকাল ১০টায় শহরের বালুডাঙ্গা বাসস্ট্যান্ড থেকে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন নওগাঁ জেলা শাখার উদ্যোগে বের হওয়া র‍্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে মুক্তির মোড়ে এসে শেষ হলে সেখানে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়। 

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন নওগাঁ জেলা শাখার সভাপতি নাসির উদ্দিনের সভাপতিত্বে সমাবেশে জেলা জামায়াতের আমির খন্দকার আব্দুর রাকিব, জেলা সেক্রটারি আবু সাদাত মোহাম্মদ সায়েম, জামাতের সদর উপজেলা আমির অ্যাডভোকেট আব্দির রহিমসহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। 

আরও পড়ুন- 

বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন

দীর্ঘদিন ধরে শ্রমিক দিবস পালন করে আসলেও ইসলামী শ্রম নীতি না থাকায় শ্রমিক মালিকের সুসম্পর্ক তৈরি না হওয়ায় সুশীলরা ক্ষমতায় বসে শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলে উল্লেখ করে সমাবেশে বক্তারা বলেন,প্রতিটি আন্দোলন সংগ্রামে শ্রমিকরা থাকলেও বঞ্চিত শ্রমিক। 


এফ এ/আয়না

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪