| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন

  • আপডেট টাইম: 01-05-2026 ইং
  • 153951 বার পঠিত
বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন

ইতালি প্রবাসী দুই ভাইয়ের মধ্যে পারিবারিক দ্বন্দ্বে বড় ভাইয়ের হাতে খুন হয়েছেন ছোট ভাই। তারা দুইজন মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার পশ্চিম সোনারং গ্রামের দেলু ফকিরের ছেলে। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বাংলাদেশ সময় রাত ৮টায় ইতালির লেইজ শহরে বড় ভাই হুমায়ুন ফকির তার ছোট ভাই নয়ন ফকিরকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে হত্যা করেন। হত্যাকান্ডের পর খুনি হুমায়ুন ভিডিও কলের মাধ্যমে পরিবারের সদস্যদের নয়ন ফকিরের মরদেহ দেখায় এবং খুনের কথা স্বীকার করায় ইতালির পুলিশ অভিযুক্ত হুমায়ুন ফকিরকে গ্রেফতার করেছে। 

হুমায়ুন ফকির দীর্ঘ ১২ বছর যাবত ইতালি প্রবাসী। ২০২৩ সালে তার সহায়তায় ছোট ভাই নয়ন ফকিরও ইতালিতে যায়। দুই বিয়ে করা হুমায়ুন  তার প্রথম স্ত্রীকে তালাক দিয়ে দেওয়ার কথায় ছোট ভাই নয়ন তাকে তালাক দিতে নিষেধ করায় তাদের মধ্যে পারিবারিক দ্বন্দ্বে হুমায়ুন ধারালো অস্ত্র দিয়ে নয়ন কে হত্যা করে। 

আরও পড়ুন- 

যুবলীগের ৫ নেতাকর্মী গ্রেফতার

টঙ্গীবাড়ী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ) মনিরুল ইসলাম ডাবলু বলেন, পারিবারিক দ্বন্দ্বে এক ভাইয়ের হাতে আরেক ভাই ইতালিতে খুন হওয়ার ঘটনাটি আমাকে অবগত করা হয়েছে।

এফ এ/আয়না

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪