| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নেতানিয়াহুর বিরুদ্ধে আদালতে দুর্নীতির মামলা

  • আপডেট টাইম: 27-04-2026 ইং
  • 235 বার পঠিত
নেতানিয়াহুর বিরুদ্ধে আদালতে দুর্নীতির মামলা

ইসরায়েলের প্রেসিডেন্ট ইসাক হেরজগ এক মন্তব্যে বলেছেন, বেঞ্জামিন নেতানিয়াহুর মামলাগুলোর বাদি পক্ষের সঙ্গে আপস-মীমাংসার ক্ষেত্রে সমস্ত প্রচেষ্টা যদি ব্যর্থ হয় কেবল তাহলেই ইসরায়েলের প্রধানমন্ত্রীর আবেদনের ব্যাপারে সিদ্ধান্ত নেবেন তিনি। তবে নেতানিয়াহুর ক্ষমার আবেদনটি বিবেচনার আগে, আদালতের বাইরে পক্ষগুলোর মধ্যে একটি সমঝোতায় পৌঁছানোর জন্য সর্বপ্রকার এবং সর্বাত্মক প্রচেষ্টা চালানো উচিত। প্রেসিডেন্ট হেরজগের এই বক্তব্য থেকে ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে আদালতে চলমান দুর্নীতি মামলা থেকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর শিগগিরই মুক্তি মিলছে না । 

২০১৯ সালে নেতানিয়াহুর বিরুদ্ধে ইসরায়েলের আদালতে ঘুষ, প্রতারণা এবং অপরাধজনক বিশ্বাসভঙ্গজনিত ৩টি দুর্নীতির অভিযোগ মামলা আকারে   ওঠে। ২০১৯ সালে ইসরায়েলের আদালতে মামলা আকারে বিচারিক কার্যক্রম শুরু হয় এবং এখনও তা চলমান থাকায় মামলার শুনানিতে নিয়মিত তাকে আদালতে হাজিরা দিতে হয়।। 

আরও পড়ুন-

যুদ্ধবিরতিতে লেবাননে ইসরাইলি হামলা নিহত ৬

দুর্নতির মামলা থেকে রেহাই পেতে গত নভেম্বরে নেতানিয়াহু ইসরায়েলের প্রেসিডেন্টের কাছে ক্ষমা চেয়ে আবেদন করেছিলেন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলের প্রেসিডেন্টকে ক্ষমার আবেদন বিবেচনার জন্য প্রকাশ্যে আহ্বান জানালে সেই আহ্বানের জবাবে প্রেসিডেন্ট হেরজগ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে উদ্দেশ্য করে বলেছিলেন, ইসরায়েলের অভ্যন্তরীণ ব্যাপারে প্রেসিডেন্ট ট্রাম্পের হস্তক্ষেপ প্রত্যাশিত নয়।    


এফএ/ আয়না 


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪