ইসরাইলি বিমান হামলায় লেবাননের দক্ষিণাঞ্চলে অন্তত ছয়জন নিহত ও আহত হয়েছে আরও দুজন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্থানীয় সময় বৃহস্পতিবার (২৩ এপ্রিল) যুদ্ধবিরতির মেয়াদ তিন সপ্তাহ বাড়ানোর পরেরদিন শুক্রবার (২৪ এপ্রিল) এ হামলা চালায় দখলদার বাহিনী।
লেবাননে জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনী (ইউএনআইএফআইএল) জানিয়েছে, একটি ইসরাইলি ট্যাংকের গোলা ব্যবহার করে ২৯ মার্চের হামলায় আহত এক ইন্দোনেশিয়ান শান্তিরক্ষী শুক্রবার মারা গেছেন। এদিকে ইসরাইলি সেনাবাহিনীর দাবি দক্ষিণ লেবাননের বিন্ত জবেইল শহরে তারা ছয়জন হিজবুল্লাহ যোদ্ধাকে হত্যা করেছে। তবে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের ঘোষণায় উল্লেখিত নিহতদের সঙ্গে এই ঘটনার সম্পর্ক আছে কিনা,তা স্পষ্ট নয়।
আরও পড়ুন-
অচলাবস্থা কাটিয়ে আন্তর্জাতিক ফ্লাইট চালু করলো ইরান
ওয়াদি আল-হুজাইরে ও টৌলিনে দুইজন করে চারজন, স্রিফা ও ইয়াতের এলাকায় একজন করে দুইজন নিহত হওয়ার খবর জানিয়েছে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়। গত ২ মার্চ থেকে শুরু হওয়া এই সংঘাতে এখন পর্যন্ত লেবাননে মোট ২ হাজার ৪৯১ জন নিহত হয়েছে।
এফএ/ আয়না