| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ইসলামাবাদে আরাগচি

  • আপডেট টাইম: 25-04-2026 ইং
  • 717 বার পঠিত
ইসলামাবাদে আরাগচি

ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচি গতকাল শুক্রবার ছোট একটি  প্রতিনিধি দলকে নিয়ে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে পৌঁছেছেন। পাকিস্তানের সেনা ও প্রতিরক্ষা বাহিনীর প্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির, পররাষ্ট্রমন্ত্রী ও উপপ্রধানমন্ত্রী ইসহাক দার, স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নাকভি তাকে বিমানবন্দরে স্বাগত জানিয়েছেন।

আরাগচি ও তার নেতৃত্বাধীন ইরানি প্রতিনিধিদের আগমণ উপলক্ষে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে নিশ্ছিদ্র নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়। ইসলামাবাদে অবতরণের পর আরাগচি তার প্রতিনিধি দলের সদস্যদের নিয়ে হোটেলে সেরেনায় পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ও উপপ্রধানমন্ত্রী ইসহাক দারের সঙ্গে বৈঠক করেন।

আরও পড়ুন-   

ফ্রান্সের চলচ্চিত্র উৎসবে দ্বিতীয় স্থানে‘আনসিন’

ইরানের পরমাণু প্রকল্প ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে দ্বন্দ্বের জেরে ২৮ ফেব্রুয়ারি ইরান-যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধ শুরু হওয়ার ৪০ দিন পর, ৮ এপ্রিল যুদ্ধবিরতি ঘোষণা করে যুক্তরাষ্ট্র ও ইরান। গত ১১ এপ্রিল প্রথম দফা যুক্তরাষ্ট্র ও ইরানি প্রতিনিধিরা ইরানি পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের ঘালিবাফের নেতৃত্ব ইরান এবং যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স এর নেতৃত্বে মার্কিন প্রতিনিধি দল সে সংলাপে অংশ নেয়। সংলাপের লক্ষ্য ছিল যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি স্থায়ী শান্তি ও সমঝোতা চুক্তি স্বাক্ষর। ২১ ঘণ্টা ধরে চলা বৈঠক ও আলোচনা ব্যর্থ হলে চুক্তি স্বাক্ষর না করেই ফিরে যান ভ্যান্স এবং ঘালিবাফ। এবার ইরানের সঙ্গে দ্বিতীয় দফা সংলাপের জন্য প্রস্তুতি নিচ্ছে মার্কিন প্রতিনিধি দল এবং সেই দলে অনুপস্থিত  জে ডি ভ্যান্স এবং ঘালিবাফ।


এফএ/ আয়না       

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪