| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মসজিদে আগুন লাগানোর দায়ে ইরানে গুপ্তচরের ফাঁসি

  • আপডেট টাইম: 21-04-2026 ইং
  • 512 বার পঠিত
মসজিদে আগুন লাগানোর দায়ে ইরানে গুপ্তচরের ফাঁসি

ইরানে মসজিদে অগ্নিসংযোগের অভিযোগে এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। দেশটির রাষ্ট্রীয় ও আধা-সরকারি সূত্রের বরাতে জানা যায়, আমির আলি মিরজাফারি নামের ওই ব্যক্তি সরকারবিরোধী আন্দোলনের সময় বিভিন্ন স্থানে নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন বলে অভিযোগ ওঠে।

ইরানের দাবি অনুযায়ী, তিনি ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে সম্পর্কিত একটি নেটওয়ার্কের সদস্য ছিলেন এবং তেহরানের কোলহাক জামে মসজিদে আগুন লাগানোর চেষ্টা করেছিলেন। পরে তাকে নিরাপত্তা বাহিনীর ওপর হামলা ও সম্পত্তিতে অগ্নিসংযোগসহ একাধিক অভিযোগে দোষী সাব্যস্ত করা হয়।

দেশটির সুপ্রিম কোর্টের অনুমোদনের পর তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয় মঙ্গলবার ভোরে।

এছাড়া, পৃথক ঘটনায় ‘শত্রু রাষ্ট্রের সঙ্গে সহযোগিতা’র অভিযোগে আরও ২২ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে বলে জানানো হয়েছে।

ইরান সরকার বলছে, আন্দোলনের সময় দেশজুড়ে সংঘটিত সহিংসতা ও নাশকতা দমনের অংশ হিসেবেই এসব ব্যবস্থা নেওয়া হচ্ছে।

হাফিজ/ আয়না নিউজ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪