| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

অধিবেশন চলাকালে খাওয়ায় ব্যস্ত এমপি, হাতেনাতে ধরলেন স্পিকার

  • আপডেট টাইম: 21-04-2026 ইং
  • 207 বার পঠিত
অধিবেশন চলাকালে খাওয়ায় ব্যস্ত এমপি, হাতেনাতে ধরলেন স্পিকার

বাংলাদেশ জাতীয় সংসদের মূল অধিবেশন কক্ষে বসে খাওয়ার ঘটনা নিয়ে মঙ্গলবার (২১ এপ্রিল) অধিবেশন চলাকালে স্পিকারের দৃষ্টি আকর্ষণ ঘটে।

অধিবেশন পরিচালনার সময় স্পিকার লক্ষ্য করেন, একজন সংসদ সদস্য নিজের আসনে বসে কিছু পান করছেন বা খাচ্ছেন। বিষয়টি দূর থেকে দেখে তিনি মাইক্রোফোনে ওই সদস্যের উদ্দেশে প্রশ্ন করেন, তিনি কী খাচ্ছেন বা চা পান করছেন কি না।

জবাবে ওই সদস্য জানান, তিনি গরম পানি পান করছেন। এতে কিছুটা বিরক্তি প্রকাশ করে স্পিকার মন্তব্য করেন, পরে আরও কী খাবেন, গড নোজ।

তবে সংসদের টেলিভিশন ক্যামেরা ওই মুহূর্তে সংশ্লিষ্ট আসনে ফোকাস না করায় ওই সংসদ সদস্যের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

সংসদ সচিবালয় সূত্র ও কার্যপ্রণালি বিধি অনুযায়ী, সংসদের মূল অধিবেশন কক্ষ কেবল বৈঠকের কাজেই ব্যবহারযোগ্য। যদিও ‘রুলস অব প্রসিডিউর’-এ সরাসরি খাওয়া-দাওয়ার বিষয়ে স্পষ্ট নিষেধাজ্ঞা নেই, তবে ৩১১ নম্বর বিধিতে বলা হয়েছে, সংসদ কক্ষ শুধু আনুষ্ঠানিক কার্যক্রমের জন্য ব্যবহৃত হবে। এ কারণে সেখানে খাওয়া বা এ ধরনের কার্যক্রম সংসদীয় শিষ্টাচারের পরিপন্থি হিসেবে বিবেচিত হয়।

সংসদীয় রীতিনীতি অনুযায়ীও অধিবেশন চলাকালে কক্ষে খাওয়া-দাওয়া সাধারণত দেখা যায় না।

হাফিজ/ আয়না নিউজ


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪