খুলনায় একই পরিবারের তিনজন ঝুমুর আক্তার (২৬), হাসিব শেখ (২০) ও আসলাম গাজী (৩৫) কে কুপিয়েছে দুর্বৃত্তরা। সোমবার (২০ এপ্রিল) ভোরে নগরীর ২১ নং ওয়ার্ডে গ্রিনল্যান্ড আবাসিক এলাকার একটি বস্তিতে এ ঘটনায় পুলিশ সুমন নামে একজনকে আটক করেছে। জখম কৃতদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আরও পড়ুন-
পাটালী গ্রুপ ও ফালান গ্রুপের পূর্ব শত্রুতার জেরে কুপিয়ে জখম
স্থানীয়দের ভাষ্য, ভোর রাত ৫টার দিকে অস্ত্রসহ কয়েকজন নগরীর জোড়াগেট গ্রীনল্যান্ড আবাসিক এলাকার বাসিন্দা সূর্যগাছের বাড়িতে প্রবেশ করে প্রথমে তিনজনকে মারধর করে ও পরে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। স্থানীয় বাসিন্দারা ৯৯৯ ফোন দিয়ে আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।
খুলনা সদর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সাত্তার বলেন, এ হামলার ঘটনায় সুমন নামে একজনকে আটক করা হয়েছে। হামলার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।
এফএ/ আয়না