রাজধানীর মোহাম্মদপুরে রোববার (১৯ এপ্রিল) রাত ৮ টা ২০ মিনিটে পূর্ব শত্রুতার জেরে চাঁদ উদ্যান এলাকার বেকারি গলিতে আলম (২৭) নামে এক যুবককে কুপিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে। আহত অবস্থায় উদ্ধার করে তাকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আরও পড়ুন-
পলককে জেলগেটে জিজ্ঞাসাবাদ করবে দুদক
রায়েরবাজারের কিশোর গ্যাং পাটালী গ্রুপের প্রধান ফালান গ্রুপের নাক্কা রাসেলের সাথে জয়ের পূর্ব শত্রুতারজের ধরে ফালান গ্রুপের আলমকে একা পেয়ে জয়, আলামিন ও রাজিবসহ বেশ কয়েকজন ধারালো চাপাতি দিয়ে কুপিয়ে আহত করে বলে জানিয়েছে পুলিশের একটি সুত্র।
মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেজবাহ উদ্দিনের কাছে এ বিষয়ে জানতে তিনি বলেন,অন্য অভিযানে ব্যস্ত থাকার কারনে এ ঘটনার বিষয়ে আমি অবগত নই।
এফএ/ আয়না