| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

পলককে জেলগেটে জিজ্ঞাসাবাদ করবে দুদক

  • আপডেট টাইম: 20-04-2026 ইং
  • 146 বার পঠিত
পলককে জেলগেটে জিজ্ঞাসাবাদ করবে দুদক

সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও মানি লন্ডারিং আইনে দুর্নীতি দমন কমিশনের করা মামলায় জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি পেয়েছে দুদক। সোমবার (২০ এপ্রিল) দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো.সাব্বির ফয়েজের আদালত এ আদেশ দেন।

মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে কারাগারে থাকা আসামি পলককে দুদকের পক্ষে সংস্থাটির সহকারী পরিচালক আল-আমিন জেলগেটে জিজ্ঞাসাবাদ করার অনুমতি চেয়ে আবেদন করলে  ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি প্রদান করেন। 

আরও পড়ুন- 

দ্বিতীয়বার বাবা হলেন অ্যাটলি দম্পতি

২০২৪ সালের ১২ ডিসেম্বর দুদকের উপ-পরিচালক মোস্তাফিজুর রহমান সমন্বিত ঢাকা জেলা কার্যালয়-১ এ মামলাটি করেন। মামলায় দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৭ (১) ধারা এবং মানি লন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ৪(২) ও ৪(৩) ধারাসহ ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় অভিযোগ এনে মামলার এজহারে বলা হয়, অভিযুক্ত জুনাইদ আহমেদ পলক অবৈধ উপায়ে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ আট কোটি ৭৩ লাখ ৪৭ হাজার ৪২ টাকা মূল্যের স্থাবর ও অস্থাবর সম্পদ অর্জন করে তা ভোগদখলে রেখেছেন। একইসঙ্গে নিজ নামে ২৫টি ব্যাংক হিসাবে মোট ৩২ কোটি চার লাখ ৯৫ হাজার ৩১৪ টাকা জমা এবং ২৯ কোটি ৮৪ লাখ ৭২ হাজার ৯৫ টাকা উত্তোলনের মাধ্যমে অস্বাভাবিক লেনদেন করে ঘুষ ও দুর্নীতির মাধ্যমে মানিলন্ডারিংয়ের অপরাধ সংঘটন করেছেন বলে জানা গেছে। 


এফএ/ আয়না    

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪