জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে প্রার্থী বাছাই প্রক্রিয়া শেষে ৩৬ জনকে মনোনীত করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। সোমবার (২০ এপ্রিল) দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ তথ্য জানান।
তিনি বলেন, মনোনয়ন চূড়ান্ত করার আগে দুই দিনব্যাপী সাক্ষাৎকার গ্রহণ করা হয়, যেখানে মনোনয়ন প্রত্যাশীদের সঙ্গে জাতীয় মনোনয়ন কমিটির সদস্যরা আলোচনা করেন। সাক্ষাৎকার শেষে চূড়ান্তভাবে ৩৬ জনকে মনোনীত করা হয়েছে।
মনোনীতদের মধ্যে রয়েছেন সেলিমা রহমান, শিরিন সুলতানা, রাশেদা বেগম হিরা, রেহানা আক্তার রানু, নেওয়াজ হালিমা আর্লি, মোছাম্মত ফরিদা ইয়াসমিন, বিলকিস ইসলাম, শাকিলা ফারজানা, হেলেন জেরিন খান, নিলুফার চৌধুরী মনি, নিপুণ রায় চৌধুরী, জেবা আমিন খান, মাহমুদা হাবিবা, সাবিরা সুলতানা, সানসিলা জেবরিন, সানজিদা ইসলাম তুলি, সুলতানা আহমেদ, ফাহমিদা হক, আন্না মিঞ্জ, সুবর্ণা শিকদার, শামীম আরা বেগম স্বপ্না, শাম্মী আক্তার, ফেরদৌসী আহমেদ, বিথীকা বিনতে হুসাইন, সুরাইয়া জেরিন, মানছুরা আক্তার, জহরত আদিব চৌধুরী, মমতাজ আলম, ফাহিমা নাসরিন, আরিফা সুলতানা, সানজিদা ইয়াসমিন, শওকত আর আক্তার, মাধবী মারমা, সেলিনা সুলতানা, রেজেকা সুলতানা ও নাদিয়া পাঠান পাপন।
দলীয় সূত্রে জানা গেছে, সংরক্ষিত নারী আসনে মনোনয়নের জন্য মোট ১,০২৫টি ফরম বিক্রি করা হলেও প্রায় ৯০০টি আবেদন জমা পড়ে।
এর আগে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে শুক্রবার ও শনিবার দুই দিনব্যাপী এই সাক্ষাৎকার অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকার কার্যক্রম পরিচালনা ও মনোনয়ন প্রক্রিয়ায় দলীয় নেতৃত্ব অংশ নেন।
হাফিজ/ আয়না নিউজ