| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

টেকনাফ মেরিন ড্রাইভে যাত্রীবাহী গাড়িতে আগুন

  • আপডেট টাইম: 19-04-2026 ইং
  • 135 বার পঠিত
টেকনাফ মেরিন ড্রাইভে যাত্রীবাহী গাড়িতে আগুন

কক্সবাজারের টেকনাফ মেরিন ড্রাইভে একটি চলন্ত প্রাইভেটকারে আকস্মিকভাবে আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুনে পুরো গাড়িটি পুড়ে গেলেও যাত্রীদের দ্রুত নামিয়ে নেয়ায় বড় ধরনের হতাহতের ঘটনা এড়ানো গেছে।

রোববার (১৯ এপ্রিল) সকালে টেকনাফের বড় ডেইল মেরিন ড্রাইভ এলাকায় এ ঘটনা ঘটে। 

টেকনাফ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা জামিন মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, টেকনাফ শাপলা চত্বর থেকে ৪ জন যাত্রী নিয়ে কক্সবাজারের উদ্দেশে রওনা দেয় একটি প্রাইভেটকার। পথে হঠাৎ যান্ত্রিক ত্রুটির কারণে গাড়িটিতে আগুন ধরে যায় এবং মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে।

গাড়িতে থাকা যাত্রীরা দ্রুত নেমে যাওয়ায় তারা অক্ষত থাকেন। তবে গাড়ির চালক মো. ফিয়ার আলম আগুন লাগার ঘটনায় মানসিকভাবে অসুস্থ হয়ে পড়লে স্থানীয়রা তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে পাঠান।

ঘটনার পর স্থানীয়রা প্রথমে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। পরে খবর পেয়ে টেকনাফ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে প্রাইভেটকারটি সম্পূর্ণভাবে পুড়ে যায়।

ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানিয়েছেন, দ্রুত পদক্ষেপ ও যাত্রীদের সতর্কতার কারণে বড় ধরনের ক্ষয়ক্ষতি বা প্রাণহানি হয়নি। তবে গাড়িটি সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

হাফিজ/ আয়না নিউজ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪