কোপা দেল রে'র নতুন রাজা এখন রিয়াল সোসিয়েদাদ। অ্যাটলেটিকো মাদ্রিদের দুইবার পিছিয়ে পড়ার পর হুলিয়ান আলভারেসের জাদুতে ম্যাচে ফিরলেও শেষ রক্ষা হলো না সিমেওনের দলের। ৩৪ বছরের আক্ষেপ ঘুচিয়ে পাঁচ বছর পর আবারও শুটআউটের সেই স্নায়ুচাপ সামলে স্পেনের সিংহাসনে সোসিয়েদাদ। শিরোপার স্বপ্ন চুরমার হলো মাদ্রিদ জায়ান্টদের।
সেভিয়ায় শনিবার রাতে ঘড়ির কাঁটায় তখন মাত্র ১৫ সেকেন্ড,ম্যাচ শুরুর বাঁশি বাজতে না বাজতেই অ্যাটলেটিকোর জালে বল। সিমেওনের দল বারেনেক্সিয়ার হেডে স্তব্ধ হয়ে গেলেও দমে যাওয়ার পাত্র নয় গ্রিজম্যানরা। নাইজেরিয়ান ফরোয়ার্ড লুকমানের দারুণ ফিনিশিংয়ে ১৮ মিনিটে সমতায় ফেরে অ্যাটলেটিকো। প্রথমার্ধের যোগ করা সময়ে অধিনায়ক ওইয়ারসাবাল পেনাল্টি থেকে গোল করে সোসিয়েদাদকে আবারও ২-১ লিড এনে বিরতিতে যায়।
আরও পড়ুন-
‘রইদ’ এখন সিয়াটল চলচ্চিত্র উৎসবে
দ্বিতীয়ার্ধেও চলে আক্রমণ আর পাল্টা আক্রমণের খেলা। কোপা দেল রে’র ফাইনালে কখনও রিয়াল সোসিয়েদাদ এগিয়ে, তো কখনও অ্যাটলেটিকোর অবিশ্বাস্য কামব্যাক। অ্যাটলেটিকো যখন ম্যাচ থেকে ছিটকে পড়ার শঙ্কায়, তখনই হুলিয়ান আলভারেস ৮৩ মিনিটে বক্সের বাইরে থেকে এক চোখ ধাঁধানো বাঁ পায়ের শটে পুরো স্টেডিয়ামকে ভাসান উল্লাসে। নির্ধারিত ও অতিরিক্ত সময় স্কোরলাইন ২-২ থাকায় ফল নির্ধারণে খেলা গড়ায় টাইব্রেকারে।
সোসিয়েদাদ গোলরক্ষক উনাই মারেরো অ্যাটলেটিকোর সামনে চীনের প্রাচীর হয়ে দাঁড়িয়ে একে একে সরলথ ও আলভারেসের শট রুখে দিয়ে ৪-৩ ব্যবধানে টাইব্রেকারে জয় নিশ্চিত করে। যুক্তরাষ্ট্রের প্রথম কোচ হিসেবে পেল্লেগ্রিনি মাতারাজ্জো শীর্ষ পাঁচ লিগের কোনো কাপ ফাইনাল জিতে গড়লেন ইতিহাস। এই জয়ে পাঁচ বছর পর আবারও সোসিয়েদাদের হাতে কোপা দেল রের মুকুট।
এফএ/ আয়না