| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

পাকিস্তানের বিপক্ষে খেলবে মেসির আর্জেন্টিনা!

  • আপডেট টাইম: 19-04-2026 ইং
  • 299 বার পঠিত
পাকিস্তানের বিপক্ষে খেলবে মেসির আর্জেন্টিনা!

দক্ষিণ এশিয়ার ফুটবল অঙ্গনে একটি সম্ভাব্য বড় ঘটনার আলোচনা শুরু হয়েছে। বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচ আয়োজনের চেষ্টা করছে পাকিস্তান। ফুটবল উন্নয়নের অংশ হিসেবে দুই দেশের ফুটবল ফেডারেশনের মধ্যে প্রাথমিক পর্যায়ের আলোচনা চলছে বলে জানা গেছে।

পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তান ফুটবল ফেডারেশন (পিএফএফ) এবং আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)-এর কর্মকর্তারা সম্প্রতি একটি ভার্চুয়াল বৈঠকে একাধিক সহযোগিতা বিষয়ক আলোচনা করেন। এর মধ্যে ছিল আর্জেন্টিনার কোচদের পাকিস্তান সফর, স্থানীয় কোচদের প্রশিক্ষণ, পাকিস্তানের ফুটবল কাঠামো উন্নয়নে কারিগরি সহায়তা এবং দুই দেশের জাতীয় দলের মধ্যে প্রীতি ম্যাচ আয়োজনের সম্ভাবনা।

তবে প্রস্তাবিত ম্যাচটি কবে এবং কোথায় অনুষ্ঠিত হবে সে বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। সংশ্লিষ্টরা জানিয়েছেন, লজিস্টিক ও প্রযুক্তিগত বিষয়গুলো পর্যালোচনার পরই আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ম্যাচটি ২০২৬ ফিফা বিশ্বকাপের পর আয়োজনের সম্ভাবনা রয়েছে।

আলোচনায় আর্জেন্টিনায় নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূত হাসান আফজাল খান সভাপতিত্ব করেন। বৈঠকে পিএফএফ সভাপতি মহসিন গিলানি এবং এএফএ’র মার্কেটিং ডিরেক্টর ফ্রান্সিসকো লেম্মি উপস্থিত ছিলেন। সম্প্রতি চালু হওয়া “AFA Pakistan” উদ্যোগ এই আলোচনাকে আরও এগিয়ে নিতে সহায়তা করেছে বলে জানানো হয়।

রাষ্ট্রদূত হাসান আফজাল খান এই উদ্যোগকে পাকিস্তান ফুটবলের জন্য একটি গুরুত্বপূর্ণ সুযোগ হিসেবে উল্লেখ করেন। অন্যদিকে, পিএফএফ সভাপতি মহসিন গিলানি আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের আগ্রহকে স্বাগত জানিয়ে দীর্ঘমেয়াদী সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন।

যদিও আলোচনা এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে, তবে এই পরিকল্পনা বাস্তবায়িত হলে তা পাকিস্তান ফুটবল ইতিহাসে একটি বড় মাইলফলক হিসেবে বিবেচিত হবে।

হাফিজ/ আয়না নিউজ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪