যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি কিংবা সমঝোতা চুক্তি স্বাক্ষরের জন্য ইরানকে সময় বেঁধে দিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন আগামী ২২ এপ্রিল বুধবারের মধ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি স্বাক্ষর করতে হবে ইরানের। ইরান যদি এই সময়সীমার মধ্যে চুক্তি স্বাক্ষরে ব্যর্থ হয় তাহলে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান যুদ্ধবিরতি ‘সম্ভবত’ আর বাড়বে না, তবে ইরানের বন্দরগুলোতে মার্কিন অবরোধ অব্যাহত থাকবে। শুক্রবার যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা অঙ্গরাজ্যের ফনিক্স শহরে রিপাবলিকান পার্টির একটি অনুষ্ঠান শেষে ওয়াশিংটনে ফিরে আসার সময় সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়কালে এই তথ্য জানিয়েছেন তিনি।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সরকারি বিমান এয়ারফোর্স ওয়ানে চেপে ওয়াশিংটনে ফেরার সময়ে ২২ এপ্রিলের মধ্যে চুক্তি স্বাক্ষর না হলে যুদ্ধবিরতির মেয়াদ আরও বাড়ানো হবে কি না সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ট্রাম্প জানিয়েছেন, “সম্ভবত যুদ্ধবিরতির মেয়াদ বাড়াব না, তবে ইরানের বন্দরগুলোতে মার্কিন অবরোধ অব্যাহত থাকবে। সেক্ষেত্রে তাদের বন্দরগুলো অবরুদ্ধ থাকবে এবং দুর্ভাগ্যবশত, ফের ইরানে আমাদের বোমার্ষণ শুরু করতে হবে।”
আরও পড়ুন-
১০ বিদ্যুৎকেন্দ্রে উৎপাদন বন্ধে জ্বালানি সংকট চট্টগ্রামে
১১ এপ্রিলের সংবাদ ব্যর্থ হওয়ার পর ট্রাম্প ইরানের সমুদ্রবন্দরগুলো অবরোধের ঘোষণা দিয়ে বলেন, অবরোধ চলাকালে ইরানের বন্দরগুলো থেকে কোনো জাহাজ বের হতে পারবে না এবং বাইরের কোনো জাহাজ প্রবেশও করতে পারবে না। সেই অবরোধ এখনও বহাল রয়েছে।
এফএ/ আয়না