| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

দুই দাবিতে কুষ্টিয়ায় অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ

  • আপডেট টাইম: 17-04-2026 ইং
  • 98 বার পঠিত
দুই দাবিতে কুষ্টিয়ায় অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ

কুষ্টিয়ার মালিক গ্রুপ ও মালিক সমিতির পরিবহন শ্রমিকরা কুষ্টিয়ায় অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ করে দিয়েছে। শুক্রবার (১৭ এপ্রিল) ভোর ৫টা থেকে অভ্যন্তরীণ সব রুটে যাত্রীবাহী বাস চলাচল বন্ধ রাখা হয়েছে। এতে কুষ্টিয়া-মেহেরপুর, কুষ্টিয়া-প্রাগপুর রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। এছাড়া কুষ্টিয়া-খুলনা-যশোর, কুষ্টিয়া-রাজবাড়ী, কুষ্টিয়া-বরিশাল, কুষ্টিয়া-রাজশাহী, কুষ্টিয়া-পাবনা-সিরাজগঞ্জসহ অন্যান্য রুটে মালিক গ্রুপ ও মালিক সমিতির কোনো বাস ছেড়ে যায়নি। তবে ঢাকাগামী দূরপাল্লার বাস চলছে। ফলে ভোগান্তিতে পড়েছে সংশ্লিষ্ট রুটের যাত্রীরা।

বৃহস্পতিবার সন্ধ্যায় শ্রমিক ইউনিয়ন অনির্দিষ্টকালের জন্য এ কর্মবিরতির ডাক দিয়ে কুষ্টিয়া জেলা মোটরশ্রমিক ইউনিয়নের সভাপতি মাহাবুল হক বলেন, বাস মিনিবাস মালিক গ্রুপের সঙ্গে কুষ্টিয়া-খুলনা-যশোর রুটে মোটর শ্রমিক ইউনিয়নের বাসও অন্তভুক্ত রয়েছে। দুই দাবিতে মালিক গ্রুপের সঙ্গে বৈঠক হয়,এক পরিবহন সংশ্লিষ্ট মালিক যেসব সুযোগ সুবিধা নেয় শ্রমিকদেরও একই সুযোগ সুবিধা দিতে হবে। দ্বিতীয়ত শ্রমিক সংগঠনের নামে একটি বাস কুষ্টিয়া থেকে খুলনা রুটে চলাচল করার অনুমোদন দিতে হবে।  

আরও পড়ুন-

আমিও স্বপ্ন দেখি যে, আমরা পারব : ফখরুল

দুই দাবিতে মালিক গ্রুপের সঙ্গে বৈঠকে গত ১৫ এপ্রিলের মধ্যে দাবি মেনে নেওয়ার আল্টিমেটাম দেওয়া হয়েছিল। কিন্তু দাবি না মেনে শুক্রবার সকাল থেকে মালিক গ্রুপের বাস মিনিবাস চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখা হয়েছে। 

কুষ্টিয়া জেলা বাস মিনিবাস মালিক গ্রুপের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম জানিয়েছেন, এক সপ্তাহ আগে বাস মিনিবাস শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা দুটি দাবির কথা জানায়। এসব দাবি পুরণ না করায় তারা সকাল থেকে সকল রুটে বাস চলাচল বন্ধ রেখেছে। তবে ঢাকাগামী বাস চলছে।


এফএ/ আয়না    

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪