| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

গুরুতর আহত ১

মানিকগঞ্জে নয় বছরের শিশু হত্যার ঘটনায় গণপিটুনিতে নিহত ২

  • আপডেট টাইম: 17-04-2026 ইং
  • 186311 বার পঠিত
মানিকগঞ্জে নয় বছরের শিশু হত্যার ঘটনায় গণপিটুনিতে নিহত ২

মানিকগঞ্জ সদর উপজেলার বনপারিল গ্রামে গণপিটুনিতে দুজন নিহত এবং একজন গুরুতর আহত হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকাল ৫টার দিকে বনপারিল গ্রামের দুদুল মিয়ার মেয়ে আতিকা নিখোঁজ হয়। নিখোঁজের পরপরই পরিবারের পক্ষ থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি ছড়িয়ে দেওয়া হয় এবং এলাকায় মাইকিং করে খোঁজ করা হয়। রাত আনুমানিক ১০টার দিকে বাড়ির পাশের একটি ভুট্টাক্ষেতে হাত-পা বাঁধা অবস্থায় আতিকার মরদেহ দেখতে পান স্থানীয়রা। স্বর্ণের দুল ও গলার চেইন লুটের উদ্দেশ্যে শিশুটিকে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

এ ঘটনায় জড়িত সন্দেহে স্থানীয়রা পিতাপুত্রসহ তিনজনকে আটক করে গণধোলাই দেয়। এতে অটোচালক পান্নু মিয়া (৪৫) ও তার ভাই ফজলু (২৮) নিহত হয় এবং পান্নু মিয়ার ছেলে নাজমুল (২০) গুরুতর আহত হয়। আহত নাজমুলকে উদ্ধার করে চিকিৎসার জন্য মানিকগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নেওয়া হয়েছে।

খবর পেয়ে মানিকগঞ্জ সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

মানিকগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ইকরাম হোসেন বলেন, “ শিশুটির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে গণধোলাইয়ের ঘটনায়ও আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

তিনি আরও জানান, এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪