| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

তুরস্কের দুই স্কুলে বন্দুক হামলায় ৮ শিক্ষার্থী নিহত

  • আপডেট টাইম: 16-04-2026 ইং
  • 175 বার পঠিত
তুরস্কের দুই স্কুলে বন্দুক হামলায় ৮ শিক্ষার্থী নিহত

তুরস্কের দক্ষিণাঞ্চলের কাহরামানমারাস এলাকার আইসার চালিক মাধ্যমিক বিদ্যালয়ে গোলাগুলির ঘটনায় আটজন শিক্ষার্থীসহ একজন শিক্ষক নিহত এবং আরও ১৩ জন আহত হয়েছেন। বিবিসি তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী মুস্তাফা চিফচির বরাত দিয়ে এক প্রতিবেদনে জানিয়েছে বন্দুক হামলায় ১৪ বছর বয়সী হামলাকারীও নিহত হয়েছে।   

বুধবারের সংঘটিত এ হামলার উদ্দেশ্য জানতে তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ। এর আগে একটি উচ্চ বিদ্যালয়ে এক প্রাক্তন ছাত্র গুলি চালিয়ে ১৬ জনকে আহত করে নিজে আত্মহত্যা করার পরদিনই স্কুলে বন্দুক হামলার এই ঘটনা ঘটলো।  

আরও পড়ুন-

বাংলাদেশ ও মালয়েশিয়ার অভিবাসন খাতে সহযোগিতা বৃদ্ধির আলোচনা

তুর্কি গণমাধ্যম জানায়, হামলাকারীর মধ্যে দুইজন ওই বিদ্যালয়ের শিক্ষার্থী বলে ধারণা করা হচ্ছে। হামলায় ব্যবহার করা পাঁচটি বন্দুক ও সাতটি ম্যাগাজিন  ওই ছাত্রের সাবেক পুলিশ কর্মকর্তা বাবার ছিল বলে স্থানীয় গভর্নর মুকেরেন উনলুয়ার দাবী। ইতোমধ্যে হামলাকারীর বাবাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।


এফএ/ আয়না

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪