| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

প্রধানমন্ত্রীর গাড়িবহর আটকে নেতার মুক্তির দাবিতে বিক্ষোভ

  • আপডেট টাইম: 14-04-2026 ইং
  • 4235 বার পঠিত
প্রধানমন্ত্রীর গাড়িবহর আটকে নেতার মুক্তির দাবিতে বিক্ষোভ

গাজীপুরের টঙ্গীতে দলীয় নেতা নুরুল ইসলাম সরকারের মুক্তির দাবিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান-এর গাড়িবহর থামিয়ে বিক্ষোভ করেছে নেতাকর্মীরা।

মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল পৌনে ১০টার দিকে টঙ্গী স্টেশন রোড এলাকায় বিআরটি প্রকল্পের উড়াল সড়কে এ ঘটনা ঘটে। 

প্রত্যক্ষদর্শীরা জানান, পয়লা বৈশাখ উপলক্ষে কৃষক কার্ড প্রি-পাইলটিং প্রকল্প ও কৃষিমেলার উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিতে একটি গাড়িবহর ওই এলাকা অতিক্রম করছিল। এ সময় আগে থেকে ব্যানার ও প্ল্যাকার্ড নিয়ে অবস্থান নেওয়া নেতাকর্মীরা স্লোগান দিতে থাকেন এবং গাড়িবহরের গতি কিছু সময়ের জন্য ব্যাহত হয়।

বিক্ষোভকারীরা নুরুল ইসলাম সরকারের মুক্তির দাবি জানিয়ে নানা স্লোগান দেন। তাদের দাবি, তিনি একটি মামলায় দীর্ঘদিন ধরে কারাবন্দি রয়েছেন এবং তাকে মিথ্যা অভিযোগে আটক রাখা হয়েছে।

নুরুল ইসলাম সরকারের ছেলে সরকার শাহনূর ইসলাম রনি বলেন, তার বাবা নির্দোষ এবং ন্যায়বিচারের স্বার্থে সুষ্ঠু তদন্ত শেষে তাকে মুক্তি দেওয়ার আহ্বান জানান তিনি।

উল্লেখ্য, ২০০৪ সালের ৭ মে গাজীপুরের সাবেক সংসদ সদস্য আহসান উল্লাহ মাস্টার হত্যা মামলায় নুরুল ইসলাম সরকারকে আসামি করা হয়। পরবর্তীতে আপিল প্রক্রিয়ায় রায়ের পরিবর্তন হয়ে তার সাজা যাবজ্জীবন কারাদণ্ডে রূপান্তরিত হয়। বর্তমানে মামলাটি সুপ্রিম কোর্টের আপিল বিভাগে বিচারাধীন রয়েছে।

এ ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

হাফিজ/ আয়না নিউজ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪