ভারত, ইউরোপ, মধ্যপ্রাচ্য ও দক্ষিণ-পূর্ব এশিয়ার একাধিক মিশনের কূটনীতি্ক, ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার, এবং নরওয়ের রাষ্ট্রদূত হ্যাকন অ্যারাল্ড গুলব্রানসেন সস্ত্রীক উপস্থিত থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্ষবরণ অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ বৈশাখী শোভাযাত্রা উপভোগ করেছেন।
মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল থেকে ঢাবি এলাকায় রাজু ভাস্কর্য ও টিএসসি প্রাঙ্গণের সামনে দাড়িয়ে শোভাযাত্রা উপভোগ করা কূটনীতিকদের নিরাপত্তা নিশ্চিত করে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন। ঢাবির শিক্ষক ও সহকারী প্রক্টর শেহরীন আমিন ভূঁইয়া মোনামি জানিয়েছেন, বিভিন্ন দেশের কূটনীতিকরা সস্ত্রীক শোভাযাত্রা দেখতে এসেছেন এবং পুরো আয়োজন উপভোগ করেছেন।
আরও পড়ুন-
কক্সবাজারে যুবককে কুপিয়ে হত্যা
সকাল ৯টার পর “নববর্ষের ঐকতান, গণতন্ত্রের পুনরুত্থান” প্রতিপাদ্য নিয়ে চারুকলা অনুষদের সামনে থেকে উপাচার্য অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলামের নেতৃত্বে বৈশাখী শোভাযাত্রাটি চারুকলা গেট থেকে শুরু হয়ে শাহবাগ, রাজু ভাস্কর্য, টিএসসি ও দোয়েল চত্বর ঘুরে আবার চারুকলায় গিয়ে শেষ হয়। বৈশাখের প্রথম প্রভাতে রমনা বটমূলে ১৪৩৩ বঙ্গাব্দকে বরণ করে বর্ষবরণ উৎসবের সূচনা হয়।
এফএ/ আয়না টিভি