| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

প্রতিপক্ষের রক্ষণে দাপট ক্রোয়েশিয়ার

  • আপডেট টাইম: 13-04-2026 ইং
  • 5425 বার পঠিত
প্রতিপক্ষের রক্ষণে দাপট ক্রোয়েশিয়ার

বিশ্বকাপের ক্ষণগণনায় আর মাত্র ৫৯ দিন পর ১১ জুন থেকে শুরু হবে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় ৪৮ দলের ফুটবল যুদ্ধ। পরিসংখ্যানমূলক প্রতিবেদনের মাধ্যমে ফিফা প্রতিদিন ক্ষণগণনা করছে। 

প্রতিপক্ষের রক্ষণভাগ বল আক্রমণের জন্য তৈরি করছে, এমন মুহূর্তে বল কেড়ে নিয়ে তাদের মনোবলে ধাক্কা দেওয়া যে কোনো দলের জন্য দারুণ এক কৌশল বা হাই টার্নওভার। ২০২২ কাতার বিশ্বকাপে সবচেয়ে বেশি ৫৯ বার হাই টার্নওভার কৌশল প্রয়োগ করেছিল ক্রোয়েশিয়া। ৫০ বার হাই টার্নওভারের মাধ্যমে টুর্নামেন্ট শেষ করেছিল চ্যাম্পিয়ন দল আর্জেন্টিনা।

আরও পড়ুন-

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন টেলিনর গ্রুপের সিইও

জ্লাতকো দালিচের ক্রোয়েশিয়া মূলত হাই প্রেসিংয়ে টানা দুটি আসরে পোডিয়ামে জায়গা করে নিয়েছিল। মাতেও কোভাচিচ, আন্দ্রে ক্রামারিচ ও ইভান পেরিসিচ বারবার প্রতিপক্ষের রক্ষণভাগে গিয়ে বল কেড়ে নিয়ে ভয় ধরান মরক্কোকে। তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে মিস্লাভ ওরসিচের ব্রোঞ্জ জয়ী গোলও ছিল হাই টার্নওভার থেকে। কোভাচিচ মরক্কোর বক্সের বাইরে থেকে বল ছিনিয়ে নিয়ে গোল বানিয়ে দেন।

অন্য যে কোনো দলের চেয়ে মাঠের যে কোনো অংশে সবচেয়ে বেশি ৫৪৮ বার বল দখলে নিয়ে প্রথম অবস্থানে ক্রোয়েশিয়া। তাদের পরে আছে মরক্কো (৫৪৪), ফ্রান্স (৫২৪) ও আর্জেন্টিনা (৪৯৪)।


 

এফএ/ আয়না টিভি       

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪