| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

হাম উপসর্গে আরো ৪ শিশুর মৃত্যু

  • আপডেট টাইম: 04-06-2026 ইং
  • 204 বার পঠিত
হাম উপসর্গে আরো ৪ শিশুর মৃত্যু

দেশে হাম ও হামের উপসর্গে আরো ৪ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আরও শতাধিক শিশু আক্রান্ত হওয়ার খবর জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। বৃহস্পতিবার (৪ জুন) বিকেলে প্রকাশিত হালনাগাদ প্রতিবেদনে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় একজন শিশু নিশ্চিতভাবে হামে এবং তিনজন শিশু হামের উপসর্গে মারা গেছে। এ সময়ে নতুন করে ১ হাজার ২০৫ শিশু আক্রান্ত হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সন্দেহজনক ও নিশ্চিত মিলিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬০৫ জনে।

প্রতিবেদনে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় ১ হাজার ১৩৬ শিশু সন্দেহজনকভাবে Measles-এ আক্রান্ত হয়েছে। একই সময়ে নিশ্চিতভাবে শনাক্ত হয়েছে আরও ৬৯ জন।

গত ১৫ মার্চ থেকে ৩০ মে পর্যন্ত মোট সন্দেহজনক আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭৫ হাজার ৭০৮ জনে। এর মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে ৬১ হাজার ১৯৪ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৫৭ হাজার ১৪২ জন।

স্বাস্থ্য অধিদপ্তর আরও জানায়, এখন পর্যন্ত সন্দেহজনক হাম রোগে ৫১৪ জন এবং নিশ্চিত হাম রোগে ৯১ জনের মৃত্যু হয়েছে।

বিশেষজ্ঞরা বলছেন, টিকাদান কর্মসূচি জোরদার না করলে পরিস্থিতি আরও উদ্বেগজনক হতে পারে।

হাফিজ/ আয়না নিউজ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪