হাঙ্গেরির পার্লামেন্ট নির্বাচনে বড় ধরনের রাজনৈতিক পরিবর্তন ঘটেছে। দীর্ঘদিনের প্রধানমন্ত্রী ভিক্টর অরবান পরাজয় স্বীকার করেছেন, আর বিরোধী নেতা পিটার ম্যাজিয়ার-এর নেতৃত্বাধীন টিসজা পার্টি বড় ব্যবধানে জয়ী হয়েছে।
আংশিক সরকারি ফলাফলে দেখা যায়, ৯৭.৩৫ শতাংশ কেন্দ্রের ভোট গণনা শেষে ১৯৯ আসনের পার্লামেন্টে টিসজা পার্টি ৫৩.৬ শতাংশ ভোট পেয়ে ১৩৮টি আসন নিশ্চিত করেছে। অন্যদিকে অরবানের ক্ষমতাসীন ফিদেস পার্টি ৩৭.৮ শতাংশ ভোট পেয়ে মাত্র ৫৫টি আসন অর্জন করেছে।
ফলাফল ঘোষণার পর সামাজিক যোগাযোগমাধ্যমে টিসজা পার্টির নেতারা জানান, প্রধানমন্ত্রী ভিক্টর অরবান নিজে ফোন করে তাদের বিজয়ের জন্য অভিনন্দন জানিয়েছেন। রাজধানী বুদাপেস্টে হাজারো সমর্থকের সামনে দেওয়া বিজয় ভাষণে পিটার ম্যাজিয়ার বলেন, “আমাদের সমর্থকেরা ইতিহাস নতুন করে লিখেছেন।”
আরও পড়ুন :
লেবাননে ইসরায়েলি বিমান হামলায় নিহত ৪
বিশ্লেষকদের মতে, এই ফলাফল হাঙ্গেরির রাজনীতিতে একটি বড় মোড়, যা দেশটির দীর্ঘদিনের ক্ষমতার ভারসাম্যে উল্লেখযোগ্য পরিবর্তন আনতে পারে।
হাফিজ/ আয়না নিউজ