ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) গত ২৪ ঘণ্টায় রাজধানীর তেজগাঁতে অপরাধ দমনে বড় ধরনের অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ৫২ জনকে গ্রেফতার করেছে। শনিবার (১১ এপ্রিল) তেজগাঁও বিভাগের বিভিন্ন এলাকায় দিনভর ও রাতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এই সাঁড়াশি অভিযান চালানো হয়। এ ধরনের তৎপরতা অব্যাহত থাকবে বলে জানিয়েছে ডিএমপি।
ডিএমপি সূত্রে জানা গেছে, গতকাল শনিবার ডিএমপির তেজগাঁও বিভাগের আওতাধীন বিভিন্ন এলাকায় ২৪ ঘণ্টাব্যাপী এই অভিযান নিয়মিত অপরাধবিরোধী অভিযানের অংশ হিসেবে আশিক মোহাম্মদ (২০), মো. শাকিল (২১), মো. জাহাঙ্গীর হোসেন হৃদয় (২৯), মোহাম্মদ আলী (৩০), সুমন (৩৪), শাহিনুর বেগম (৩৪), রুনা বেগম (৩৪), রাসেল মিয়া (৩৭), শান্ত (২৪), রিপন আল হাসান (২১), সাদমান সাকিব খান (২৭), মেহেদী হাসান (২০), আকাশ (২৪), জাবেদ ওরফে মন্টু (৪০), টুটুল (২৬), তালেব, রাসেল (২১), আল-আমিন (২৫), সোহেল (৩৮), জনি (৩৮), সোহেল মিয়া (২৪), শাকিল মিয়া ওরফে গিট্টু শাকিল (২০), অমিত (২১), শাকিল (২৩), রাব্বি মোল্লা (৩১), মোহিন (১৯), খলিলুর রহমান (৫২), মিঠুন ওরফে ডোরেমন, আবিদ, সুমন, বাদশা (২৫), বাল্লিক, জীবন, সুজন মিয়া (২২), নূর আলম (২৬), জাহাঙ্গীর (২৮), মহসীন (২৫), হামীম ফকির (২০), সাগর (২৮), ইমন (২৮), আকাশ (২৬), আল আমিন রাসেল (২১), মোস্তফা পাটোয়ার (৫৫), মিজানুর রহমান (২২), আলম (২৮), তকি ওসমান (২১), সোহেল (২৯), শাহনাজ পারভীন রিপা (২৮), ওমর ফারুক (২৫), সায়দার আলী (৩০), আতাউর রহমান (৩০) ও সুজন মিয়া (২২)কে বিভিন্ন ধরণের অপরাধে জড়িত থাকায় আটক করা হয়েছে।
আরও পড়ুন-
লিগে অবনমন বাতিল সিদ্ধান্তে সম্মতি ক্লাবগুলোর
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপকমিশনার (ডিসি) এন এম নাসিরুদ্দিন জানিয়েছেন, অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ডিএমপির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। গ্রেপ্তারদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা গেছে।
এফএ/ আয়না টিভি