| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ছাদ থেকে পড়ে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

  • আপডেট টাইম: 11-04-2026 ইং
  • 16259 বার পঠিত
ছাদ থেকে পড়ে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

ছাদ থেকে পড়ে এসএসসি পরীক্ষার্থী রাজু আহমেদের মৃত্যু হয়েছে। শনিবার (১১ এপ্রিল) ভোরে কুমিল্লা নগরীর ১ নম্বর ওয়ার্ড বাদুরতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। রাজু আহমেদ (১৮) উপজেলার ঘোলপাশা ইউনিয়নের উত্তর পাড়ার ওমান প্রবাসী আবাদ নাছির মিয়ার ছেলে।

রাজু আহমেদ কুমিল্লা শহরের বাদুরতলায় খালার বাসায় থেকে পড়ালেখা করতেন। শনিবার ভোরে ফজরের নামাজের পরে তিনতলা নির্মাণাধীন ভবনে ছাদের একপাশে গেলে পা পিছলে নিচে পড়ে যান। স্থানীয়রা তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল সেন্টারে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন-

শ্রেণিকক্ষে ছাত্রীকে ধর্ষণ বিদ্যালয়ের পিয়ন গ্রেফতার

কুমিল্লা মডার্ন স্কুল থেকে এবারে এসএসসি পরীক্ষার্থী রাজু শনিবার ভোরে নির্মাণাধীন তিনতলা ভবনের ছাদ থেকে পড়ে নিহত হওয়ায়   পরিবারে শোকের ছায়া নেমে এসেছে বলে জানিয়েছেন রাজুর মামা সাইফুল ইসলাম।




এফএ/ আয়না টিভি      

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪