| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ক্ষেপণাস্ত্র হামলায় নিহত মামুনের মরদেহ দেশে পৌঁছেছে

  • আপডেট টাইম: 06-04-2026 ইং
  • 207092 বার পঠিত
ক্ষেপণাস্ত্র হামলায় নিহত মামুনের মরদেহ দেশে পৌঁছেছে

মধ্যপ্রাচ্য যুদ্ধে ক্ষেপণাস্ত্র হামলায় অগ্নিদগ্ধ হয়ে নিহত  সৌদি আরবে বাংলাদেশি কর্মী আব্দুল্লাহ আল মামুনের মরদেহ সোমবার (৬ এ‌প্রিল) সৌদি এয়ারলাইন্সের এস‌ভি ৮০৬ ফ্লাই‌টে দেশে এসেছে। মামুনের মরদেহ বহনকারী বিমান‌টি সকাল ৯টা ১৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

চমামুনের প‌রিবা‌রের উপ‌স্থি‌তি‌তে বিমানবন্দরে উপস্থিত থেকে মরদেহ গ্রহণ করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী আরিফুল হক চৌধুরী এবং প্রতিমন্ত্রী মো. নুরুল হক। গত ৮ মার্চ সৌদি আরবের আল-খারজ এলাকায় ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র আঘাত হানলে মামুনের রীরের প্রায় ৯০ শতাংশ দগ্ধ হয়। ময়মনসিংহের গফরগাঁও উপজেলার রসুলপুর গ্রামের মামুন রিয়া‌দে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। 


ফার এ / আয়না টিভি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪