বিশেষ প্রতিনিধি, nipon।।
মধ্যপ্রাচ্য যুদ্ধে ক্ষেপণাস্ত্র হামলায় অগ্নিদগ্ধ হয়ে নিহত সৌদি আরবে বাংলাদেশি কর্মী আব্দুল্লাহ আল মামুনের মরদেহ সোমবার (৬ এপ্রিল) সৌদি এয়ারলাইন্সের এসভি ৮০৬ ফ্লাইটে দেশে এসেছে। মামুনের মরদেহ বহনকারী বিমানটি সকাল ৯টা ১৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
চমামুনের পরিবারের উপস্থিতিতে বিমানবন্দরে উপস্থিত থেকে মরদেহ গ্রহণ করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী আরিফুল হক চৌধুরী এবং প্রতিমন্ত্রী মো. নুরুল হক। গত ৮ মার্চ সৌদি আরবের আল-খারজ এলাকায় ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র আঘাত হানলে মামুনের রীরের প্রায় ৯০ শতাংশ দগ্ধ হয়। ময়মনসিংহের গফরগাঁও উপজেলার রসুলপুর গ্রামের মামুন রিয়াদে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
ফার এ / আয়না টিভি