| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

রাজধানীতে মাছ-মুরগির দাম ঊর্ধ্বমুখী, সবজিতে সামান্য স্বস্তি

  • আপডেট টাইম: 27-03-2026 ইং
  • 137343 বার পঠিত
রাজধানীতে মাছ-মুরগির দাম ঊর্ধ্বমুখী, সবজিতে সামান্য স্বস্তি

রাজধানীর বাজারে এবার ঈদের পর মাছ ও মুরগির দাম হঠাৎ বৃদ্ধি পেয়েছে। কেজিতে সোনালি মুরগি বিক্রি হচ্ছে ৩৩০ টাকা, দেশি মুরগির মাংস কেজিতে ৭৫০ টাকার নিচে পাওয়া যাচ্ছে না। মিঠা পানির বড় মাছের দামও সপ্তাহের ব্যবধানে ৫০ থেকে ১০০ টাকা পর্যন্ত বেড়েছে। বিক্রেতারা সরবরাহ সংকট ও পরিবহণ খরচ বাড়ার কারণ দেখাচ্ছেন।

অন্যদিকে, সবজির বাজারে কিছুটা স্বস্তি দেখা দিয়েছে। রমজান চলাকালে সবজির সরবরাহ বেড়লেও ক্রেতা কম থাকার কারণে দাম কেজিতে ১০-২০ টাকা পর্যন্ত কমেছে। শিম, পটল ও বরবটির দাম এখন ৬০-৭০ টাকা, কাঁচামরিচ নিয়ন্ত্রণে থাকলেও করলা, গোল বেগুন ও কচুর লতির দাম এখনও বেশি। মাঝারি আকারের লেবু কম দামে পাওয়া গেলেও বড় লেবু আগের দামে বিক্রি হচ্ছে।

ডিমের বাজারও কিছুটা স্থিতিশীল। লাল ডিমের ডজন ১০৫-১১০ টাকা, আর হাসের ডিম ১৮০ টাকায় বিক্রি হচ্ছে।

সীমিত আয়ের মানুষরা বর্তমানে মাছ-মুরগি ও ডিমের দাম সামলাতে হিমশিম খাচ্ছেন। সাধারণ ক্রেতারা অভিযোগ করছেন, বাজার তদারকি না থাকায় ব্যবসায়ীরা ইচ্ছামতো দাম বাড়াচ্ছেন।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪