| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

বাংলাদেশের আমন্ত্রণ গ্রহণ করেছে ১৬ দেশ, পাঠাচ্ছে অর্ধশতাধিক পর্যবেক্ষক

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট পর্যবেক্ষণের জন্য অন্তত ১৬টি দেশ ৫৭ জন দ্বিপাক্ষিক নির্বাচন পর্যবেক্ষক পাঠাতে বাংলাদেশের আমন্ত্রণ গ্রহণ করেছে। এ ছাড়া ইউরোপীয় ইউনিয়ন (ইইউ), কমনওয়েলথ এবং গণতান্ত্রিক শাসন ও মানবাধিকার উন্নয়নে কাজ করা বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার কয়েক শত পর্যবেক্ষক নির্বাচনী কার্যক্রম পর্যবেক্ষণে অংশ নেবেন।

বিস্তারিত...

আন্তর্জাতিক বাণিজ্য মেলার পর্দা নামছে আগামীকাল

মাসব্যাপী চলা ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার পর্দা নামছে আগামীকাল। মেলার শেষ শুক্রবার হওয়ায় আজ (৩০ জানুয়ারি) সকাল থেকেই রাজধানীর পূর্বাচলে অবস্থিত বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টার (বিবিসিএফইসি) এলাকায় দর্শনার্থীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে।

বিস্তারিত...

জামায়াত ও আ.লীগকে নিয়ে মাহফুজ আলমের বিস্ফোরক মন্তব্য

জাতীয় নির্বাচনের আগে রাজনৈতিক মহলে আলোড়ন তুলেছেন জুলাই অভ্যুত্থানের অন্যতম নেতা মাহফুজ আলম। ভারতের সংবাদমাধ্যম ‘দ্য উইক’-কে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি মন্তব্য করেছেন, জামায়াতে ইসলামী হলো আওয়ামী লীগের ‘অল্টার ইগো’ বা মুদ্রার এপিঠ-ওপিঠ। তার মতে, বাংলাদেশের রাজনীতিতে আ.লীগ টিকে থাকলে জামায়াতও থাকবে, আর জামায়াত থাকলে আ.লীগও থাকবে।

বিস্তারিত...

মালয়েশিয়ায় থার্মাল ড্রোন দিয়ে অভিযান, অর্ধশতাশিক বাংলাদেশি আটক

মালয়েশিয়ার চেরাসে অবৈধ অভিবাসীদের ধরতে এবার অত্যাধুনিক থার্মাল ড্রোন ব্যবহার করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। বৃহস্পতিবার রাতে তামান ইমাস এলাকায় পরিচালিত এই অভিযানে মোট ২১৮ জন বিদেশি নাগরিককে আটক করা হয়েছে, যাদের মধ্যে বাংলাদেশি ছিলেন ৫৬ জন।

বিস্তারিত...

১৫০ যাত্রী নিয়ে করাচি গেলো বিমানের প্রথম ফ্লাইট

এ উপলক্ষে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পর্ষদ চেয়ারম্যান শেখ বশিরউদ্দীন।

বিস্তারিত...

তফসিলের পর ৪ জনের মৃত্যুর তথ্য জানিয়ে যা বললেন প্রেস সচিব

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর এখন পর্যন্ত চারজনের প্রাণহানির ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন প্রেস সচিব শফিকুল আলম। তবে এসব অনাকাঙ্ক্ষিত ঘটনা সত্ত্বেও নির্বাচনী পরিবেশ বিগত সরকারের সময়ের তুলনায় ভালো রয়েছে বলে দাবি করেন তিনি।

বিস্তারিত...

শেরপুরের ঘটনায় সংশ্লিষ্ট ইউএনও-ওসিকে প্রত্যাহারের সিদ্ধান্ত: ইসি সচিব

শেরপুরে একই মঞ্চে ইশতেহার ঘোষণাকে কেন্দ্র করে জামায়াত ও বিএনপির সংঘর্ষ এবং উপজেলা জামায়াত নেতা নিহতের ঘটনায় সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এবং শ্রীবরদী থানার অফিসার-ইন-চার্জকে (ওসি) প্রত্যাহার করার কথা জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

বিস্তারিত...

উপদেষ্টা পরিষদের বৈঠকে ১১ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে ১১টি গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিকেলে রাজধানীর তেজগাঁওয়ে অনুষ্ঠিত বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সংবাদ সম্মেলনে এসব সিদ্ধান্তের কথা জানান।

বিস্তারিত...

নিউমুরিং কনটেইনার টার্মিনাল পরিচালনায় চুক্তির চলমান প্রক্রিয়া বৈধ: হাইকোর্ট

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিচারপতি জাফর আহমেদ এর একক হাইকোর্ট বেঞ্চ বিদেশি প্রতিষ্ঠানের সঙ্গে চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল পরিচালনায় চুক্তির চলমান প্রক্রিয়াকে বৈধ ঘোষণা করায় আইনগত আর কোন বাধা থাকল না চুক্তি বাস্তবায়নে ।

বিস্তারিত...

শেখ হাসিনা কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা,শুনানি ৮ ফেব্রুয়ারি

রাজধানীর কল্যাণপুরের জাহাজবাড়িতে কথিত ‘জঙ্গি নাটক’ সাজিয়ে ৯ তরুণকে হত্যা করার মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীসহ পাঁচজনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ গ্রেফতারি পরোয়ানা জারি করেছে।

বিস্তারিত...

সাংবাদিকরা নির্বাচন পর্যবেক্ষণ করলে স্বচ্ছতা থাকবে: সিইসি

সাংবাদিকরা পর্যবেক্ষণ করলে নির্বাচনে স্বচ্ছতা থাকবে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

বিস্তারিত...

চট্টগ্রাম বন্দরের কনটেইনার টার্মিনাল নিয়ে বিদেশি কোম্পানির সঙ্গে চুক্তি বৈধ: হাইকোর্ট

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল পরিচালনায় সংযুক্ত আরব আমিরাতের (UAE) ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে সরকারের করা চুক্তি বৈধ বলে ঘোষণা করেছেন হাইকোর্ট। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিচারপতি জাফর আহমেদের একক বেঞ্চ এ রায় দেন।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪