| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ঈদের ছুটির প্রথম দিনেই সড়ক দুর্ঘটনায় নিহত ৩

  • আপডেট টাইম: 17-03-2026 ইং
  • 232786 বার পঠিত
ঈদের ছুটির প্রথম দিনেই সড়ক দুর্ঘটনায় নিহত ৩

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে শিশুসহ একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন।

মঙ্গলবার (১৭ মার্চ) সকালে উপজেলার মির্জারকোট মডেল মসজিদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন পাটগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হক।

নিহতদের মধ্যে শরিফুল ইসলাম (৩৫) রয়েছেন। তিনি দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলার আলীহাট ইউনিয়নের মনসাপুর গ্রামের বাসিন্দা। দুর্ঘটনায় তার স্ত্রী ও ছেলেও নিহত হন। তাদের আহত মেয়েকে গুরুতর অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শরিফুল ইসলাম পাটগ্রামে একটি বেসরকারি এনজিওতে কর্মরত ছিলেন। ঈদের ছুটিতে পরিবারের সদস্যদের নিয়ে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন তিনি। পথে মির্জারকোট এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বেপরোয়া ট্রাক তাদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়।

এতে ঘটনাস্থলেই স্বামী-স্ত্রী ও তাদের ছেলে নিহত হন। পরে স্থানীয়রা আহত মেয়েটিকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

পুলিশ জানিয়েছে, ঘাতক ট্রাকটি আটক এবং চালককে শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪