মসজিদে নামাজ পড়তে গিয়ে ইতিকাফে থাকা অবস্থায় হারুনুর রশিদ (৮০) নামে এক বৃদ্ধ মুসল্লির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১২ মার্চ) রাতে কুমিল্লার বুড়িচং উপজেলার পীরযাত্রাপুর ইউনিয়নের সাদকপুর কেন্দ্রীয় জামে মসজিদে এ ঘটনা ঘটে। মৃত হারুনুর রশিদ সাদকপুর মাস্টার বাড়ির বাসিন্দা এবং তিনি পুলিশের অবসরপ্রাপ্ত সদস্য।
মাহে রমজানের শেষ দশকে নাজাতের উদ্দেশ্যে হারুনুর রশিদ সাদকপুর কেন্দ্রীয় জামে মসজিদে ইতিকাফে ছিলেন। বৃহস্পতিবার রাতে এশার নামাজ আদায়ের সময় দুই রাকাত সুন্নত শেষ করার পর হঠাৎ অসুস্থ হয়ে পড়েন এবং মসজিদের ভেতরেই তার মৃত্যু হয় বলে জানিয়েছেন মসজিদের ইমাম হাফেজ আবুল খায়ের। হারুনুর রশিদের মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমেছে।