| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সরকারি ওষুধ ও সরঞ্জাম পাচারকালে স্টোর কিপার আটক

  • আপডেট টাইম: 10-03-2026 ইং
  • 239697 বার পঠিত
সরকারি ওষুধ ও সরঞ্জাম পাচারকালে স্টোর কিপার আটক

কুড়িগ্রামের রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সরকারি ওষুধ ও মেশিন পাচারের সময় এক স্টোর কিপারকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।রৌমারী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আব্দুস সামাদ বলেন, ঘটনাটির বিষয়ে প্রজোনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সোমবার (৯ মার্চ) রাত ৮টায় গোপন সংবাদের ভিত্তিতে রৌমারী থানা পুলিশ রৌমারী বাজার এলাকা থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ৪০হাজার মেট্রো ট্যাবলেট, ১৮টি ওয়েট মেশিন পাচারের সময় হাসপাতালের স্টোর কিপার মো. ফারুক আহম্মেদকে আটক করে পুলিশ। 

রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাওসার আলী বলেন, ৪০ হাজার মেট্রো ট্যাবলেট, ১৮টি ওয়েট মেশিন পাচারের সময় রৌমারী বাজার এলাকা থেকে স্টোর কিপার মো. ফারুক আহম্মেদকে আটক করা হয়েছে। মামলা প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হবে।


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪