| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

চট্টগ্রামে শুল্ক ফাঁকি দিয়ে আনা বিদেশি সিগারেট ও শুঁটকি জব্দ, আটক ২

  • আপডেট টাইম: 09-03-2026 ইং
  • 241270 বার পঠিত
চট্টগ্রামে শুল্ক ফাঁকি দিয়ে আনা বিদেশি সিগারেট ও শুঁটকি জব্দ, আটক ২

চট্টগ্রামের পতেঙ্গায় অভিযান চালিয়ে প্রায় ১ কোটি ২১ লাখ টাকার শুল্ক ফাঁকি দিয়ে আনা বিদেশি সিগারেট ও শুঁটকি জব্দ করেছে কোস্ট গার্ড। এ সময় একটি কার্গো বোটসহ দুই পাচারকারীকে আটক করা হয় বলে জানিয়েছেন বাংলাদেশ কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন।

গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড জানতে পারে কর্ণফুলী নদীপথে বিপুল পরিমাণ বিদেশি সিগারেট শুল্ক-কর ফাঁকি দিয়ে চট্টগ্রামে প্রবেশ করবে,এমন তথ্যের ভিত্তিতে রোববার দুপুর ২টায় কোস্ট গার্ড আউটপোস্ট পতেঙ্গা পতেঙ্গা থানাধীন চায়নাঘাট সংলগ্ন এলাকায় বিশেষ অভিযানের সময় একটি সন্দেহজনক কার্গো বোটে তল্লাশি চালিয়ে প্রায় ১ কোটি ২১ লাখ ১০ হাজার টাকা মূল্যের ৩০ হাজার ২৭০ প্যাকেট বিভিন্ন ব্র্যান্ডের বিদেশি সিগারেট, ১ হাজার ৫০ কেজি শুঁটকি এবং পাচার কাজে ব্যবহৃত কার্গো বোট জব্দ করা হয়। 

এ ঘটনায় দুই পাচারকারীকে আটক করা হয় এবং জব্দকৃত মালামাল ও আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে পতেঙ্গা মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪