| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

রাজধানীর তুরাগে জাল নোট কারখানায় র‍্যাবের অভিযান, গ্রেফতার ২

  • আপডেট টাইম: 06-03-2026 ইং
  • 248150 বার পঠিত
রাজধানীর তুরাগে জাল নোট কারখানায় র‍্যাবের অভিযান, গ্রেফতার ২

রাজধানীর তুরাগে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) একটি জাল টাকা তৈরির কারখানার সন্ধান পেয়ে অভিযান চালিয়েছে। অভিযানে ২৫ লাখ টাকার বেশি মূল্যের জাল নোট ও নোট তৈরির সরঞ্জামসহ চক্রের দুই সদস্যকে গ্রেফতার করা হয়েছে।

র‍্যাব-৩ বৃহস্পতিবার (৫ মার্চ) তুরাগের ডলিপাড়া এলাকার বাদলদী সাকিন হাউজে গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে। গ্রেফতাররা হলেন— নাইমুল ইসলাম ইশান (১৯) ও কেফায়েত উল্লাহ (১৯)।

অভিযানকালে ৫০০ টাকা মূল্যের ৫ হাজার ৫টি জাল নোট জব্দ করা হয়েছে, যার বাজারমূল্য ২৫ লাখ ২ হাজার ৫০০ টাকা। এছাড়া ১টি ল্যাপটপ, ২টি লেজার প্রিন্টিং ডায়েস, ১টি প্রিন্টার ও ৩টি স্মার্টফোনও জব্দ করা হয়।

র‍্যাব-৩ এর সিনিয়র সহকারী পরিচালক ও স্টাফ অফিসার (মিডিয়া) সনদ বড়ুয়া জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতাররা স্বীকার করেছেন যে তারা একটি সঙ্ঘবদ্ধ জাল নোট চক্রের সদস্য। চক্রটি দীর্ঘদিন ধরে বিভিন্ন মূল্যমানের জাল টাকা তৈরি করে দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করছিল।

তাদের বিরুদ্ধে যথাযথ আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলেও জানান তিনি।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪