| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

উত্তরায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, নারী-শিশুসহ দগ্ধ ১০

  • আপডেট টাইম: 06-03-2026 ইং
  • 248159 বার পঠিত
উত্তরায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, নারী-শিশুসহ দগ্ধ ১০

রাজধানীর তুরাগের কামারপাড়ায় একটি বাসায় গ্যাস সিলিন্ডারের পাইপ লিক হয়ে আগুন লাগার ঘটনায় নারী ও শিশুসহ ১০ জন দগ্ধ হয়েছেন। শুক্রবার (৬ মার্চ) ভোরে ১০ নম্বর সেক্টরের কবরস্থান রোডে মেম্বার বাড়ির পাশে আবুল কালামের ভবনের দ্বিতীয় তলায় এ দুর্ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন: রুবেল (৩০), তার অন্তঃসত্ত্বা স্ত্রী সোনিয়া আক্তার (২৫), তাদের মেয়ে রোজা (৩), সোনিয়ার বড় বোন রিয়া (২৭), রুবেলের চাচাতো ভাই এনায়েত (৩২), তার স্ত্রী দেলেরা (২৮), ছেলে জুনায়েদ (১০), এনায়েতের ছোট ভাই হাবিব (৩০), এনায়েতের ভাগনি আয়েশা (১৯) এবং রুবেল (৩৫)।

তুরাগ থানার ডিউটি অফিসার জানান, ভোরে ভবনের দ্বিতীয় তলার একটি বাসায় হঠাৎ আগুন লাগলে সেখানে থাকা ১০ জন দগ্ধ হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে দ্রুত জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে যান। বর্তমানে সেখানে তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গ্যাস সিলিন্ডারের পাইপ লিক হয়ে ঘরে গ্যাস জমে ছিল। পরে কোনোভাবে আগুনের সংস্পর্শে এসে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, দগ্ধ ১০ জনকে হাসপাতালে আনা হয়েছে এবং জরুরি বিভাগে তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে।

তবে আগুন লাগার সঠিক কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪