| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ময়মনসিংহ মেডিকেলে তরুণী আত্মহত্যা: ৮ তলা থেকে লাফ দিয়ে মৃত্যু

  • আপডেট টাইম: 25-02-2026 ইং
  • 258597 বার পঠিত
ময়মনসিংহ মেডিকেলে তরুণী আত্মহত্যা: ৮ তলা থেকে লাফ দিয়ে মৃত্যু

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের নতুন ভবনের ৮ তলা থেকে লাফ দিয়ে মৌসুমী আক্তার (২৫) নামের এক তরুণী মারা গেছেন। বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে এ ঘটনা ঘটে।

নিহত মৌসুমী আক্তার জেলার তারাকান্দা উপজেলার কামারিয়া গ্রামের ওয়াজেদুল ইসলামের মেয়ে। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, তিনি দীর্ঘ দিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন।

হাসপাতাল সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার সকালে তার মা-কে সঙ্গে নিয়ে চিকিৎসার জন্য হাসপাতালে আসেন মৌসুমী। ঘটনার সময় তিনি হাসপাতালের নতুন ভবনের ৮ তলায় উঠে নিচে লাফ দেন। বিকট শব্দ শুনে আশপাশের লোকজন তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে দ্রুত জরুরি বিভাগে নিয়ে যান, যেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মমেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. নজরুল ইসলাম জানান, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে, মেয়েটি মানসিক ভারসাম্যহীন ছিলেন।

হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. মোহাম্মদ মাঈন উদ্দিন খান বলেন, তরুণীটি ভবন থেকে পড়ে মারা গেছেন। হাসপাতাল প্রশাসনের সবাই ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের কিছু কাগজপত্র পর্যালোচনা করে জানা গেছে, তিনি মারাত্মকভাবে মানসিক ভারসাম্যহীন ছিলেন। বিষয়টি খতিয়ে দেখতে পুলিশকে অবহিত করা হয়েছে।

নিহতের ভাই ইউসুফ আলী জানান, মৌসুমী গত দেড় বছর ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। নিয়মিত চিকিৎসায় তিনি অনেকটা সুস্থ হয়ে উঠেছিলেন। তবে গত পাঁচ দিন ধরে তার অবস্থার আবারও অবনতি হয়। আজ সকালে চিকিৎসার জন্য মা তাকে নিয়ে হাসপাতালে এসেছিলেন।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪