| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সোহরাওয়ার্দীতে পুলিশের অভিযান, সাংবাদিকদের মারধরের অভিযোগ

  • আপডেট টাইম: 24-02-2026 ইং
  • 259886 বার পঠিত
সোহরাওয়ার্দীতে পুলিশের অভিযান, সাংবাদিকদের মারধরের অভিযোগ

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আইনশৃঙ্খলা বাহিনীর মাদকবিরোধী অভিযানে সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ উঠেছে। 

সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাতে এই অভিযানের সংবাদ সংগ্রহের সময় বাংলানিউজের মাল্টিমিডিয়া রিপোর্টারসহ বেশ কয়েকজন সাংবাদিকের ওপর পুলিশের লাঠিচার্জ করার অভিযোগ করেন সাংবাদিকরা। 

তারা বলেন, বারবার নিজেদের পরিচয় দেওয়ার পরও পুলিশ তাদের কথায় কোনো তোয়াক্কা করেনি। তবে পুলিশ জানায়, অন্ধকার থাকায় সাংবাদিকদের উপর না বুঝে হামলা হতে পারে। 

এছাড়া একই অভিযানে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ। আটক ওই শিক্ষার্থীর বিরুদ্ধে মাদক সেবনের সরঞ্জাম রাখা এবং দায়িত্বরত পুলিশ সদস্যের ওপর চাকু দিয়ে হামলার অভিযোগ উঠেছে। 

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪