| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

রুশ জেনারেল ভ্লাদিমির আলেক্সেয়েভকে গুলি

  • আপডেট টাইম: 06-02-2026 ইং
  • 279121 বার পঠিত
রুশ জেনারেল ভ্লাদিমির আলেক্সেয়েভকে গুলি

মস্কোয় রাশিয়ার সেনাবাহিনীর এক উচ্চপদস্থ লেফটেন্যান্ট জেনারেল ভ্লাদিমির আলেক্সেয়েভকে গুলি করা হয়েছে। তিনি রাশিয়ার সামরিক বাহিনীর জেনারেল স্টাফের প্রধান গোয়েন্দা শাখা জিআরইউর একজন শীর্ষ কর্মকর্তা বলে নিশ্চিত করে বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। 

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাশিয়ার তদন্ত কমিটির মুখপাত্র পেত্রেনকো বলেছেন,  ভ্লাদিমির আলেক্সেয়েভকে শহরের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং এ ঘটনায় হত্যাচেষ্টার অভিযোগে ফৌজদারি মামলা দায়ের করা হয়েছে।

ইউক্রেন যুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা থাকার পরেও ২০১৮ সালে যুক্তরাজ্যের স্যালিসবারিতে স্নায়ু গ্যাস হামলার ঘটনায় জিআরইউ জড়িত ছিল এমন অভিযোগে ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞার আওতায় পড়েন আলেক্সেয়েভ। ২০২২ সালে মারিউপোল অবরোধের সময় ইউক্রেনের সঙ্গে আলোচনায় অংশ নেয়া ভ্লাদিমির ২০২৩ সালের জুনে স্বল্পস্থায়ী কিন্তু রক্তক্ষয়ী বিদ্রোহের সময় ওয়াগনার ভাড়াটে বাহিনীর প্রধান ইয়েভগেনি প্রিগোজিনের সঙ্গে আলোচনার দায়িত্বেও ছিলেন তিনি।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪