প্রজ্ঞাপনের মাধ্যমে বলা হয়েছে, বুধ ও বৃহস্পতিবার (১১ ও ১২ ফেব্রুয়ারি) সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস, প্রতিষ্ঠান, সংস্থা এবং সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী ভোটাধিকার প্রয়োগ ও ভোট গ্রহণের সুবিধার্থে ছুটি পাবেন।
এছাড়া, শিল্পাঞ্চলের শ্রমিক ও কর্মচারীদের জন্য আগামী ১০ ফেব্রুয়ারি মঙ্গলবার বিশেষ ছুটি ঘোষণা করা হয়েছে।
সরকারি সূত্রে জানানো হয়েছে, উপদেষ্টা পরিষদের বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী এই ছুটির ঘোষণা করা হয়েছে।