| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নতুন করে শুরুর আহবান মাহফুজ আলমের

  • আপডেট টাইম: 11-01-2026 ইং
  • 305173 বার পঠিত
নতুন করে শুরুর আহবান মাহফুজ আলমের

সাবেক তথ্য উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, জনগণের ক্ষোভ, হতাশা ও অপ্রাপ্তির কথা যেমন শোনা জরুরি, তেমনি নিজেদের ব্যক্তিগত ও সামষ্টিক ভুল, বাস্তব সংকট এবং সীমাবদ্ধতা নিয়েও খোলামেলা আলোচনা প্রয়োজন। গত দেড় বছরের কর্মকাণ্ড পর্যালোচনা করে কীভাবে নতুনভাবে যাত্রা শুরু করা যায়, সে সম্ভাবনা নিয়েই আলোচনা করতে চান তিনি।

রোববার (১১ জানুয়ারি) নিজের ফেসবুক পোস্টে এসব কথা বলেন মাহফুজ আলম।

পোস্টে তিনি লেখেন, নতুন করে কিছু করার কথা জানানোর পর গত দুই সপ্তাহে তিনি কয়েকশ’ শিক্ষার্থী ও নাগরিকের সঙ্গে কথা বলেছেন। এরা একসময় নতুন রাজনৈতিক বন্দোবস্ত ও বিকল্প রাজনৈতিক শক্তির বিষয়ে আশাবাদী ছিলেন। তবে আলোচনার সময় সবার মধ্যেই এক ধরনের হতাশা ও আস্থাহীনতা লক্ষ্য করা গেছে। তা সত্ত্বেও আলোচনা শেষে সবাই আরেকবার চেষ্টা করে দেখার সিদ্ধান্তে পৌঁছেছেন বলে জানান তিনি।

মাহফুজ আলম আরও বলেন, যারা বৈষম্যহীন ব্যবস্থা, মানবাধিকার, ন্যায়বিচার এবং নতুন আর্থ-রাজনৈতিক বন্দোবস্তে বিশ্বাস করেন, পাশাপাশি দ্বিদলীয় (বর্তমান জোটভিত্তিক) কাঠামোর বাইরে বিকল্প রাজনৈতিক চিন্তায় আগ্রহী, আদর্শিকভাবে আপোসহীন এবং নীতিনির্ভর রাজনীতি প্রত্যাশা করেন—তাদের যোগাযোগ করার আহ্বান জানান তিনি।

এ বিষয়ে মতামত বা প্রশ্ন জানাতে আগ্রহীদের nationalvision24@gmail.com

 ই-মেইলে যোগাযোগ করার অনুরোধও জানিয়েছেন সাবেক এই তথ্য উপদেষ্টা।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪