| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মানবতাবিরোধী অপরাধ

জয় ও পলকের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ

  • আপডেট টাইম: 11-01-2026 ইং
  • 305232 বার পঠিত
জয় ও পলকের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ

২০২৪ সালের জুলাই-আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সজীব ওয়াজেদ জয় ও সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের বিরুদ্ধে অভিযোগ গঠনের বিষয়ে আজ শুনানি অনুষ্ঠিত হবে।

রোববার (১১ জানুয়ারি) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন বিচারিক প্যানেলে এ শুনানি হবে। অভিযোগ গঠনের প্রক্রিয়ায় প্রথমে প্রসিকিউশন তাদের শুনানি উপস্থাপন করবে। এরপর আসামিপক্ষের বক্তব্য শুনবেন ট্রাইব্যুনাল।

তবে পলকের আইনজীবী লিটন আহমেদ আগামী ১৪ জানুয়ারি পর্যন্ত সময় চেয়ে গত ৭ জানুয়ারি আবেদন করেন। অন্যদিকে পলাতক আসামি সজীব ওয়াজেদ জয়ের পক্ষে সরকারি খরচে নিয়োগপ্রাপ্ত (স্টেট ডিফেন্স) আইনজীবী হিসেবে লড়বেন মনজুর আলম।

এর আগে ১৭ ডিসেম্বর রাষ্ট্রনিযুক্ত আইনজীবী নিয়োগের আদেশ দেওয়া হলেও সংশ্লিষ্ট চিঠি ইস্যু না হওয়ায় সেদিন শুনানি অনুষ্ঠিত হয়নি। সে কারণে আজকের দিন ধার্য করা হয়।

মামলার ধারাবাহিকতায় গত ১০ ডিসেম্বর জয়কে আত্মসমর্পণের নির্দেশ দিয়ে দুটি জাতীয় দৈনিকে বিজ্ঞপ্তি প্রকাশের আদেশ দেন ট্রাইব্যুনাল। এর আগে ৪ ডিসেম্বর প্রসিকিউশনের দাখিল করা ফরমাল চার্জ (আনুষ্ঠানিক অভিযোগ) আদালত আমলে নেন।

উল্লেখ্য, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার আইসিটি উপদেষ্টা ছিলেন সজীব ওয়াজেদ জয়। অভিযোগে বলা হয়, ২০২৪ সালের জুলাই-আগস্টে ইন্টারনেট বন্ধ করে বিশ্বের কাছ থেকে গণহত্যার তথ্য গোপন করার চেষ্টা করা হয়। এ পরিকল্পনার মাস্টারমাইন্ড হিসেবে জয়ের নাম উল্লেখ করা হয়েছে এবং বাংলাদেশে বসে তা বাস্তবায়নে ভূমিকা রাখার অভিযোগ আনা হয়েছে তৎকালীন আইসিটি প্রতিমন্ত্রী পলকের বিরুদ্ধে। ইন্টারনেট সেবা বন্ধ করে গণহত্যায় উসকানির দায়ে তাদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধের মামলা করা হয়।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪